শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

দ্রুত নিবার্চনী রোডম্যাপ ঘোষনার দাবিতে কালীগঞ্জে বিএনপি-র সমাবেশ

উচ্চকন্ঠ   12-Feb-2025   41

Photo

শাহিনুর রহমান পিন্ট, নিজস্ব প্রতিবেদক: দ্রুত নিবার্চনী রোডম্যাপ ঘোষনার দাবিতে সমাবেশ করেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপি। বুধবার (১২ ফেব্রুয়ারী) বিকাল ৩ টায় উপজেলার চাপরাইল বাজারে এ সমাবেশ করে দলটি।
সমাবেশে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ । বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম , সাইদুল ইসলাম , ইলিয়াস রহমান মিঠু , উপজেলা যুবদলের আহ্বায়ক সুজাউদ্দিন মাহমুদ পিয়াল , উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মারুফ বিল্লাহ প্রমুখ ।
কালীগঞ্জ উপজেলা বিএনপি’র সদস্য প্রভাষক মুসা করিমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথীর বক্তেব্যে সাইফুল ইসলাম ফিরোজ বলেন , ভোট না হলে দেশে গনতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। দ্রুত ভোট দিয়ে নিজেদের সম্মান বজায় রাখুন অন্যথায় আপনাদের বিরুদ্ধেও আন্দোলন গড়ে তোলা হবে । সে সময় তিনি বিগত সরকারের ডামি নিবার্চনেরও কঠোর সমালোচনা করেন।
এ ছাড়া সমাবেশে বিশেষ অতিথীর বক্তব্যে বক্তারা দেশ বিরোধী ষড়যন্ত্র রুখে দেওয়ার অঙ্গিকার করে বলেন , সব অবস্থায় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে হবে।

office@ukantho.com


Photo

নির্বাচনের আগেই কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে: সারজিস

এফএনএস:নির্বাচনের আগেই নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ...

Photo

জুলাই সনদ বানচাল হলে দেশ পিছিয়ে পড়বে: অ্যাটর্নি জেনারেল

এফএনএস: জুলাই সনদ একটি রাজনৈতিক বন্দোবস্ত। এটি অতীতের যেকোনো বন্দোবস্তের...

Photo

কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়গুলোতে চলছে চুরির উৎসব

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার প্রাইমারি...

Photo

মহেশপুরে ৭০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে পুলিশের বিশেষ অভিযানে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত