শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামী চঞ্চল ১৩ বছর পর গ্রেফতার

উচ্চকন্ঠ   29-Oct-2026   14

Photo

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার ছোট কামারকুন্ডু গ্রামের ব্যবসায়ী খন্দকার সুলতান আহমেদ হত্যা মামলার প্রধান আসামী চঞ্চল বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার রাতে ঢাকার আশুলিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত চঞ্চল শহরের ভুটিয়ারগাতী এলাকার জহর বিশ্বাসের ছেলে।
ঝিনাইদহ সিআইডি’র পুলিশ পরিদর্শক (নিরস্ত) আখতার হোসেন মিনা জানান, ব্যবসায়ী সুলতান আহমেদ’র পুলিশ লাইন্সের সামনে একটি গ্রীলের দোকান ছিলো। পাশাপাশি তিনি ঠিকাদারী ব্যবসা করতেন। চুয়াডাঙ্গার একটি ঠিকাদারী কাজের কিছু টাকা চঞ্চলের কাছে পেত সুলতান। এ নিয়ে তাদের মাঝে বিরোধও চলছিলো। এরই জের ধরে ২০১৩ সালের ২৯ জুন সন্ধ্যায় মোবাইলে সুলতানকে ডেকে নেয় চঞ্চল। পরদিন ৩০ জুন সকালে উদয়পুর গ্রামের মাঠ থেকে তার বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহতের স্ত্রী ইয়াসমিন সুলতানা বাদী করে চঞ্চলকে প্রধান আসামী করে অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করে। মামলার পর থেকেই পলাতক ছিলো চঞ্চল বিশ্বাস। হত্যা মামলার তদন্ত শেষে ”ঞ্চল ও জাহাঙ্গীর আলম নামে দুইজনকে অভিযুক্ত করে ২০১৫ সালের ১৭ জুন আদালতে চার্জশিট দেয় পুলিশ। আসামীরা মামলাটির বিচার ও তদন্ত কার্যক্রম বন্ধে উচ্ছ আদালতে আবেদন করে স্থগিত করে। গতমাসে সেই স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ার পর সিআইডিতে তদন্ত দেয় আদালত।
পুলিশ পরিদর্শক (নিরস্ত) আখতার হোসেন মিনা বলেন, মামলার তদন্ত ভার পাওয়ার পর তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামী চঞ্চলের অবস্থান শনাক্ত করে আমরা তাকে গ্রেফতার করি। তিনি তার নাম পরিবর্তন করে সুজা বিশ্বাস রেখে আশুলিয়ার কাঠগড়ার আলম মার্কেট এলাকায় ব্যবসা করে আসছিলো। চার্জশিটে থাকা অপর আসামী জাহাঙ্গীর আলম ২০২২ সালে মারা গেছে। এই মামলার তদন্ত চলছে। নতুন কেউ অভিযুক্ত হলে তাদের বিরুদ্ধেও তদন্ত রিপোর্ট প্রদান করা হবে। আসামী চঞ্চলকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা নিহত, মেয়ে গুরুতর আহত, এলাকায় শোকের ছায়া

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায়...

Photo

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্ব ক্যাম্পাসে, মন্ত্রণালয়ে নয়: রিজভী

এফএনএস: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্ব মন্ত্রণালয়ে কমিটি গঠন...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মানিক ঘোষ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশের অভিযানে...

Photo

ঝিনাইদহে সার ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে বিসিআইসি সার ডিলার নিয়োগে দূর্নীতি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত