বুধবার | ২৮ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে সার ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন

উচ্চকন্ঠ   18-Oct-2026   14

Photo

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে বিসিআইসি সার ডিলার নিয়োগে দূর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। ডিলার নিয়োগে সরকার দলীয় প্রভাবশালীরা অনিয়ম, স্বজনপ্রীতি, আত্মীয়করণ করেছে বলে অভিযোগ তুলে প্রতিবাদে মানববন্ধন করেছে জেলা জামায়াতে ইসলামী।

আজ রোববার (১৮ আগস্ট) সকাল ১০টায় জেলা ঝিনাইদহ শহরের পোষ্ট অফিস মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আলী আজম মোহাম্মদ আবু বকর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান ও ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু তালিব।

মানববন্ধনে বক্তারা বলেন, ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলায় সার ডিলার নিয়োগে চরম অনিয়ম, দলীয়করণ, আত্মীয়করণ ও অবৈধ আর্থিক লেনদেন হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অর্থের বিনিময়ে সার ডিলার নিয়োগ দেওয়ার অভিযোগও করেন তারা। দুর্নীতি ও স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগ পাওয়া কয়েকজন সার ডিলারের নামও উল্লেখ করেন।

মানববন্ধনে জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল আব্দুল আওয়াল, সদর উপজেলা জামায়াতের আমির হাবিবুর রহমান সহ সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে উদযাপিত হয়েছে বসন্ত উৎসব ও পিঠা মেলা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পহেলা ফাল্পুন ও বিশ্ব ভালোবাসা দিবস...

Photo

বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলো ভারত

এফএনএস: ভারতীয় স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে তৃতীয় দেশে পণ্য রফতানির...

Photo

ঘুষ না দিলে ডিলারশিপ বাতিলের হুমকির অভিযোগ কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তার বিরুদ্ধে

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলা কৃষি...

Photo

জীবননগর সীমান্তে ৩ জনকে পুশইন চেষ্টা বিএসএফর, প্রতিহত বিজিবির

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত