শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে উদযাপিত হয়েছে বসন্ত উৎসব ও পিঠা মেলা

উচ্চকন্ঠ   16-Feb-2026   62

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পহেলা ফাল্পুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে জমজমাট বসন্ত উৎসব ও পিঠা মেলা। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে শহরের চারুগৃহ ও শিশুস্বর্গ স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এ আয়োজন। নানা প্রকার আর নানা স্বাদের পিঠার স্বাদ নিতে উৎসবে ভীড় করে শিশু থেকে শুরু করে বৃদ্ধরা। সকাল থেকে দুপুর পর্যন্ত চলা পিঠা উৎসবে তালবড়া, চিকেনপুলি, পাকান, জামাই পিঠা, নকশী পিঠা, কাঠ গোলাপ, মালাই রোল, ললিপপ, চন্দ্রপুলি, ফুলপিটা, মুড়ি, মুড়কি, পাটিসাপটাসহ নানান গড়নের এসব পিঠায় যেন সাজানো হয়েছিল স্টলগুলো । নতুন আর ঐতিহ্যবাহী পিঠার স্বাদ নিতে সেখানে ভীড় করে নানা বয়সী নানা শ্রেণী পেশার মানুষ। আয়োজন ঘিরে উপস্থিত দর্শনার্থীদের মধ্যে ছিল উৎসবের উচ্ছ্বাস। পিঠার স্বাদ আর পরিবেশ উপভোগ করে সন্তুষ্টি নিয়ে ফেরেন আগতরা।
পিঠা মেলার পাশাপাশি সেখানে পরিবেশন করা হয় বসন্তের গান, যা উৎসবে বাড়তি মাত্রা যোগ করে। শিশুদের অংশগ্রহণে পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক রিয়া খাতুন বলেন, এ ধরনের আয়োজন শিশুদের জন্য খুবই আনন্দেও একটি বিষয় বলে মনে করি। আমাদের দেশীয় ঐতিহ্যবাহী পিঠার সঙ্গে নতুন প্রজন্মের পরিচয় করিয়ে দেওয়ার জন্য এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
সামাজিক সংগঠনের নেতা গাউস গোর্কি বলেন, পিঠা মেলা ও বসন্ত উৎসব একসাথে আয়োজন করায় পরিবেশটা আরও প্রাণবন্ত হয়েছে। শিশুরা যেমন মজা পেয়েছে, তেমনি আমরাও পুরনো দিনের স্মৃতি মনে করতে পেরেছি।
তারিন খাতুন নামের আরেক অভিভাবক বলেন, শিশুদের পড়াশোনার পাশাপাশি এমন সাংস্কৃতিক আয়োজন তাদের মানসিক বিকাশে সহায়ক হিসাবে কাজ করে।
এ বিষয়ে আয়োজক প্রতিষ্ঠান চারুগৃহ ও শিশুস্বর্গ স্কুলের পরিচালক বলেন, পহেলা ফাল্পুন ও বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে শিশুদের আনন্দ দেওয়ার পাশাপাশি আমাদের ঐতিহ্য তুলে ধরতেই এই আয়োজন। ভবিষ্যতেও আমরা এ ধরনের আয়োজন অব্যাহত রাখবো বলে বিশ্বাস করি।

office@ukantho.com


Photo

ময়মনসিংহে বাসে দুর্বৃত্তের আগুন, ভেতরেই পুড়ে মারা গেলেন চালক

এফএনএস: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভালুকজান এলাকায় আলম এশিয়া পরিবহনের...

Photo

কালীগঞ্জে কৃষকনেতা শেখ মাহমুদুল হক মনিপীরের ৪৬তম মৃত্যু বার্ষিকী পালিত

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: কৃষকনেতা শেখ মাহমুদুল হক মনিপীরের ৪৬তম...

Photo

প্রতিপক্ষের গুলিতে ভাইবোন আহত

এফএনএস: রাজধানী মিরপুরের পল্লবীতে পূর্ব শত্রæতার জেরে প্রতিপক্ষের...

Photo

কালীগঞ্জে গাইড বাণিজ্য নিয়ে তোলপাড়: অর্ধকোটি টাকার চুক্তি, ইউএনও-র কড়া হুঁশিয়ারি

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় অবৈধ গাইড...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত