প্রিয় ঝিনাইদহ
মালিয়াট ইউনিয়নে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে হামিদুল ইসলাম হামিদের লিফলেট বিতরণ ও গণসংযোগ
উচ্চকন্ঠ 15-Oct-2025 67
একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ প্রতিবেদক: ১৫অক্টোবর বুধবার ঝিনাইদহ কালীগঞ্জের মালিয়াট
ইউনিয়ন বিএনপির উদ্যোগে তত্তিপুর বাজারে ঝিনাইদহ-৪ আসনের গণমানুষের নেতা কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোয়ন প্রত্যাশী মাটি ও মানুষের কাছের মানুষ জনাব হামিদুল ইসলাম হামিদের নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়।
উক্ত গণসংযোগ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য প্রভাষক আবদুল মাজেদ শেখ, উপজেলা বিএনপির সাবেক সদস্য নাজমুল হাসান তিতাস, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুবুর রহমান মিলন, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আনসার আলী, জেলা যুবদলের সদস্য শহিদুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক শাহজাহান আলী খোকন, নিয়ামতপুর ইউনিয়নের মিজানুর রহমান, রবিউল ইসলাম, পৌরস্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম সহ বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। জনগণের ৩১ দফা বাস্তবায়নের নির্দেশনা দেন সকল নেতৃবৃন্দকে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড, গ্রাম সহ হাট বাজারে জনগণের মধ্যে জনসচেতনতা সৃষ্টি করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান হামিদুল ইসলাম হামিদ।
office@ukantho.com