সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

নড়াইলে ডাকাত চক্রের ৯ সদস্য আটক, ৭টি মটোরসাইকেল সহ হ্যান্ডকাপ, পেপার কাটার উদ্ধার

উচ্চকন্ঠ   03-Aug-2025   100

Photo

কাজী আতিকুর রহমান নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া পৌর এলাকার আলামুন্সির মোড় থেকে আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্য ও ৭ টি মটোরসাইকেল, ১টি পেপার কার্টার, ১টি হ্যান্ডকাপ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ।
শনিবার (২আগষ্ট) আনুমানিক রাত ২ টার সময় গোপন তথ্যের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম এর নেতৃত্বে এস,আই আবুল কালাম আজাদ ও এ,এস,আই আবুল হোসেন সহ পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে। তাদের কাছে থাকা ৭ টি মটোরসাইকেল উদ্ধার করে লোহাগড়া থানায় আনা হয়।
সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্যরা হলো ইতনা ইউনিয়নের ইতনা গ্রামের আছাদ মোল্যার ছেলে তনু মোল্যা, পাংখারচর গ্রামের কাজী দিদারুল আলমের ছেলে কাজী অমিত (নৌবাহিনীর চাকুরীচ্যুত সদস্য),যশোর জেলার ঝিকরগাছা উপজেলার মুকুন্দপুর গ্রামের মোঃ শহিদুল ইসলামের ছেলে শামীম রেজা, কুল্লা গ্রামের মৃত জিয়াউর রহমানের ছেলে মোঃ শাওন রহমান,সোনাপুর গ্রামের মোঃ মোসলেম আলীর ছেলে মোঃ হাফিজুর রহমান (চাকুরীচ্যুত সেনা সদস্য), গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার তারাইল গ্রামের মোঃ ফিরোজ হোসেনের ছেলে মোঃ আলামীন হোসেন, একই গ্রামের কালা মিয়া শেখের ছেলে মোকলেস শেখ, ঝিনেদা জেলার কালিগঞ্জ উপজেলার ঘোপপাড়া গ্রামের ওলিয়ার রহমানের ছেলে মোঃ মাসুদ রানা ও একই গ্রামের আব্দুল মালেকের ছেলে মোঃ এজাজ আহম্মেদ (পুলিশ সদস্য) বর্তমান কর্মস্থল সাতক্ষীরা সদর থানার কাটিয়া পুলিশ ফাড়ি।

এঘটনায় লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার নং-২। তারিখ ২ আগস্ট ২০২৫।ধারা দন্ড বিধি ৩৯৯,৪০২। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম বলেন, ডাকাত চক্রের ৯ সদস্যকে গ্রেফতার সহ ৭ টি মোটরসাইকেল, ১টি হ্যান্ডকাপ, ১টি পেপার কার্টার উদ্ধার করা হয়েছে। ডাকাতির প্রস্তুতির সময় তাদের গ্রেফতার করা হয়। তাদের আদালতে প্রেরন করা হয়েছে।

office@ukantho.com


Photo

গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে-এ্যাটর্নী জেনারেল

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান...

Photo

সরকারি নলডাঙ্গা ভূষণ মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠান

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী...

Photo

কুষ্টিয়ায় অটোচালকের ঝুলন্ত লাশ উদ্ধার, সড়ক অবরোধ করে বিক্ষোভ

এফএনএস: কুষ্টিয়ায় নিখোঁজের একদিন পর রফিকুল ইসলাম (৫০) নামে এক অটোরিকশাচালকের...

Photo

ঝিনাইদহ সীমান্তে বিএসএফের দফায় দফায় পুশইনের চেষ্টা, প্রতিহত বিজিবির

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত