বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

আওয়ামী লীগ নিষিদ্ধ চায় শহীদ পরিবারের সদস্যরা

উচ্চকন্ঠ   25-Mar-2025   53

Photo

এফএনএস: আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মানববন্ধন করেছে গনঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের সংগঠন ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’। সোমবার এ উপলক্ষে রাজধীনের জাতীয় প্রেসক্লাবের সামনে মানবন্ধন করেন। এ সময় শহীদ পরিবারের সদস্যরা বিগত ১৬ বছরে ফ্যাসিবাদী শাসনের সময় সব গুম, হত্যা, খুনেও বিচার দাবি করে। পাশাপাশি জুলাইয়ের হত্যার বিচার ত্বরান্বিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বারকলিপি প্রদানের কথা জানায়। শহীদ পরিবারের সদস্যরা বলেন, কোনোভাবে আওয়ামী লীগকে রাজনীতিতে রাখা যাবে না। কোনো দল বা গোষ্টি যদি আঁতাত করার মাধ্যমে ওই দলকে ফেরাতে চায় তবে তারা দেশের শত্রু। তারা বলেন, শহীদ পরিবারের প্রতি বর্তমান সরকার উদাসীন। তারা বিগত আট মাসেও শহীদদের মামলাগুলোর আসামিদের গ্রেপ্তার করতে পারেনি। আইনশৃঙ্খলা বাহিনী ওইসব মামলা ও এর তদন্ত এগিয়ে নিতে গড়িমসি করছে। ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ গত ২২ ফেব্রæয়ারি জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের নিয়ে জাতীয় প্রেসক্লাবে আত্মপ্রকাশ করে। প্রাথমিকভাবে ৩০ সদস্যবিশিষ্ট নির্বাহী পরিষদ কমিটি রয়েছে সংগঠনটির।

office@ukantho.com


Photo

বগুড়ায় ভাড়া নেওয়ার নামে বাড়িতে ঢুকে ডাকাতি ও বৃদ্ধাকে হত্যার অভিযোগ

এফএনএস: বগুড়ার গাবতলীতে দুর্বৃত্তরা ভাড়া নেওয়ার নামে বাড়িতে ঢুকে ডাকাতির...

Photo

মহেশপুরে জামায়াতের ৩০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় জামায়াতের...

Photo

দাখিল পাশ করেই চক্ষু চিকিৎসক, পরামর্শ ফি নেন ৩৫০ টাকা

স্টাফ রিপোর্টার : ঝিকরগাছার প্রত্যন্ত অঞ্চলের নন এমপিও একটি প্রতিষ্ঠান...

Photo

৮নং মালিয়াট ইউনিয়নে জামায়াতে ইসলামির উদ্যোগে কম্বল বিতরণ

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জের ৮নং মালিয়াট...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত