বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুরে জামায়াতের ৩০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

উচ্চকন্ঠ   06-Jun-2026   30

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় জামায়াতের প্রায় ৩০০ নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন বলে দাবি করেছে দলটি। শুক্রবার বিকেলে উপজেলার বাঘাডাঙ্গা মহিউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তারা বিএনপিতে যোগ দেন। যোগদানকারীদের মধ্যে শতাধিক নারীও রয়েছেন বলে জানিয়েছেন আয়োজকেরা।
অনুষ্ঠানে যোগদানকারীরা উপজেলা বিএনপির সভাপতি মেহেদি হাসান রনির হাতে ফুল দিয়ে দলে অন্তর্ভুক্ত হন। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ইউনিয়ন বিএনপি'র সভাপতি আমিনুর রহমান মাস্টার, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান ফুটানসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
উপজেলা বিএনপির সভাপতি মেহেদি হাসান রনি বলেন, বিএনপির গণমুখী রাজনীতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আস্থা রেখে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ বিএনপিতে যোগ দিচ্ছেন। এতে দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি সব সময় রাজপথে রয়েছে। সেই কারণেই বিভিন্ন দল ও মতের মানুষ বিএনপির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আগ্রহ দেখাচ্ছেন।
নবযোগদানকারীদের একজন বলেন, দীর্ঘদিন অন্য রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম। বিএনপির কার্যক্রম ও নেতৃত্বে আস্থা রেখে আমরা একসঙ্গে দলে যোগ দিয়েছি। ভবিষ্যতে দলের কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেব।
অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

office@ukantho.com


Photo

কক্সবাজারে পুকুরে ডুবে ৩ মেয়ে শিশুর মৃত্যু

এফএনএস: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের বাহারছড়া এলাকার...

Photo

সমাজসেবক ও শিক্ষানুরাগী বিশারত আলী জোয়ার্দ্দারের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক: দেশের স্বনামধন্য ব্যবসায়ী ও শিল্প পরিবার নোয়াপাড়া...

Photo

ছাদে ইয়াবা সেবন দেখে ফেলায় শিক্ষকসহ একই পরিবারের চারজনকে হত্যা: পুলিশ

এফএনএস: রংপুর নগরীর মাছুয়াপাড়ায় বাড়ির পাশের ভবনের ছাদে ইয়াবা সেবন...

Photo

কালীগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে প্রাচীর নির্মাণ কাজ বন্ধ: ১৪৪ ধারা জারি: উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে আদালতে মামলা

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালগঞ্জে সরকারী নলডাঙ্গা ভূষণ স্কুল কর্তৃপক্ষ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত