বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সঙ্গে সংযোগ শীর্ষক সেমিনার

উচ্চকন্ঠ   26-Feb-2025   62

Photo

মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য সংযোগের লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস আয়োজিত সেমিনারে জেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠী, কারিগরি প্রশিক্ষনার্থী, বিদেশগমনেচ্ছুসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।
বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে সংযোগ’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সেমিনারে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক সামিউল ইসলাম, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: মিথিলা ইসলাম, প্রেসক্লাবে সভাপতি আসিফ ইকবাল কাজল, ছাত্র প্রতিনিধি হৃদয় আহমেদ প্রমুখ।
সেমিনারে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ, পরামর্শ, আর্থিক সহযোগীতাসহ নানা বিষয়ে তাদের সহযোগীতা করার আহবান জানানো হয়। দিনব্যাপী সেমিনারে বিভিন্ন দপ্তর, অফিস, বেসরকারি উন্নয়ন সংস্থাসহ ৭০ জন অংশ নেয়।

office@ukantho.com


Photo

যশোর যুবদলের বহিষ্কৃত নেতা জনি ঢাকা থেকে গ্রেপ্তার

এফএনএস: যশোরের ডিবি (গোয়েন্দা) পুলিশ ঢাকা থেকে ইস্কান্দার আলী জনি (৪২)...

Photo

নারায়ণগঞ্জে যুবককে গলা কেটে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

এফএনএস: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে খালপাড় থেকে রতন নামে এক যুবককে গলা...

Photo

কালীগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রী আফেলা বেগমের মানবেতর জীবন যাপন

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: মানসিক প্রতিবন্ধী বেকার ছেলেটা নিয়ে...

Photo

যশোরে যুবকের গলা কেটে আত্মহত্যার চেষ্টা

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছায় প্রেমঘটিত কারণে হাবিবুর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত