বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে মহিলা দলের সমাবেশে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে দেওয়ার আহ্বান

উচ্চকন্ঠ   20-Nov-2025   64

Photo

হাবিব ওসমান ও হুমায়ন কবির সোহাগ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক, এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে এক প্রাণবন্ত মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর ২৫) সকাল ১১ টায় কালীগঞ্জ পৌর অডিটরিয়ামে এ সমাবেশের আয়োজন করা হয়। উপজেলা ও পৌর মহিলা দলের নেত্রী কর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল ছিল উৎসবমুখর।
ঝিনাইদহ জেলা মহিলা দলের সদস্য মোছা ইসমোতারা পারভিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়য়ক, সাবেক ছাত্রনেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হামিদুল ইসলাম হামিদ।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা নজরুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুবুর রহমান মিলন প্রমুখ। সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে হামিদুল ইসলাম হামিদ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় মানুষের কল্যাণে কাজ করে থাকে। নারীর ক্ষমতায়ন, সুযোগ-সুবিধা সম্প্রসারণসহ উন্নয়নের ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের ৩১ দফা কর্মসূচিতে নারীদের জন্য বিশেষ অগ্রাধিকার রয়েছে। দেশকে এগিয়ে নিতে নারীর ভূমিকা অনস্বীকার্য এবং আগামী দিনের রাজনৈতিক পরিবর্তনে নারীর অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, বিগত ১৭টি বছরের আওয়ামী সন্ত্রাসী কর্তৃক বিভিন্ন ভাবে নির্যাতনের শিকার হয়েছিলেন মন্তব্য করে দুঃখের দিনগুলোর কথা স্মৃতিচারণ করেন এবং বিগত সরকার সাধারণ জনগণকে ভোটাধিকার থেকে বিরত রেখেছিলেন। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানে সেই দিন পাল্টে গেছে। আমরা ফিরে পেয়েছি স্বাধীনতা।
সমাবেশে বক্তারা তারুণ্য ও নারীদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভূমিকা রাখার আহ্বান জানান। সমাবেশ শেষে দলীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও উদ্দীপনা স্পষ্টভাবে প্রতিফলিত হয়।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে মানববন্ধন

প্রবীর বিশ্বাস: ঝিনাইদহ সদর উপজেলার ১৩ নং ফুরসন্দি ইউনিয়নের ১২০ নং...

Photo

নির্বাচনে ঝিনাইদহ ও মাগুরায় মোতায়েন হবে ১৫ প্লাটুন বিজিবি

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ...

Photo

আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

এফএনএস: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ২৩৭ আসনের পর আরও ৩৬ আসনে...

Photo

ঝিনাইদহে পরিচয় সংকটে থাকা শিশুদের নিয়ে বসন্তবরণ ও বনভোজন অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে পরিচয় সংকটে থাকা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত