অপরাধ
লালমনিরহাটে ভুট্টা ক্ষেতে পড়ে ছিল নারীর মাথাবিহীন লাশ
উচ্চকন্ঠ 05-Mar-2025 58
এফএনএস: লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (২৮) মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে জেলা সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ বামনটারী শ্মশান এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, গরুর জন্য ঘাস কাটতে গিয়ে ভুট্টা ক্ষেতের আইলে নারীর মাথাবিহীন লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় একজন শ্রমিক। পরে বিষয়টি তিনি স্থানীয়দের জানান। স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা নারীর মাথাবিহীন লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়। সদর থানা ওসি নুর নবী বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যাকাÐের রহস্য উদঘাটন ও মরদেহের পরিচয় শনাক্ত করতে পুলিশের সঙ্গে ডিবি ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগও (সিআইডি) মাঠে কাজ করছে।
office@ukantho.com