সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

ওষুধ কিনতে যাওয়ার পথে দুর্ঘটনায় তরুণের মৃত্যু

উচ্চকন্ঠ   04-Sep-2025   143

Photo

এফএনএস: শেরপুরের চর মোচারিয়া ইউনিয়নের কেন্দুয়ারচর এলাকায় আশিক মিয়া (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী ওষুধ কিনতে যাওয়ার পথে দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহত আশিক মুন্সিরচর গ্রামের মো. বাদল মিয়ার ছেলে এবং চর মোচারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম খোরশেদুজ্জামানের ভাতিজা। স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার রাতের দিকে বোনের জন্য ওষুধ কিনতে আশিক মোটরসাইকেল নিয়ে নন্দির বাজার যাচ্ছিলেন। পথে কেন্দুয়ারচর এলাকার পাকা সড়কে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানগাড়ির সঙ্গে সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মুন্সিরচর এলাকার ইউপি সদস্য সাজু মিয়া বলেন, আমরা রাত ১১টার দিকে বাজারে বসে ছিলাম। এ সময় একজন দোকানদার দোকান বন্ধ করে নন্দির বাজার যাওয়ার পথে রাস্তায় লাশ পড়ে থাকতে দেখে খবর দেয়। আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই লাশ উদ্ধার করে আশিকের বাড়িতে নিয়ে যাওয়া হয়। ধারণা করা হচ্ছে, ভ্যানগাড়ির সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে। যেখানে লাশ ছিল সেখানে কিছু কাঠের আসবাবপত্র পড়ে থাকতে দেখা গেছে। শেরপুর সদর থানার তদন্ত কর্মকর্তা ওসি জাহাঙ্গীর আলম খান বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের বাড়িতে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যানগাড়ির সঙ্গে সংঘর্ষে আশিকের মৃত্যু হয়েছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: দুগ্ধের অপার শক্তিতে, মেতে...

Photo

বিমসটেকের নৈশভোজের টেবিলে ইউনূস-মোদি পাশাপাশি

এফএনএস: বিমসটেক সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা...

Photo

সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দীপু চন্দ্র দাস, মণি চক্রবর্তী ও খোকন...

Photo

তারেক রহমান এর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল

মনজুরুল আহসান লিতু, নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত