অপরাধ
নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে ছোট ভাইকে হত্যা
উচ্চকন্ঠ 19-Sep-2025 43
এফএনএস: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাব পাড়াকে কেন্দ্র করে মেঝো ভাইয়ের ছুরিকাঘাতে ওমর ফারুক খোকা (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার জুম্মার নামাজের পর উপজেলার মোগরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওমর ফারুক মোগরাপাড়ার আলাপদী এলাকার মৃত জাহের আলীর ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, দুপুরে নিজেদের গাছ থেকে ডাব পাড়াকে কেন্দ্র ভিকটিম ও তার মেঝো ভাই আক্তার হোসেন ঝগড়ায় জড়িয়ে পড়েন। তাদের ঝগড়ার একপর্যায়ে আক্তার হোসেনের ছুরিকাঘাতে খোকা গুরুতর আহত হয়ে বাড়িতে মৃত্যুবরণ করেন। সোনারগাঁ থানার এসআই মো. সানোয়ার বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছি। ডাব পাড়াকে কেন্দ্র করেই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জেনেছি। ঘটনার পর হতে ছুরিকাঘাত করা ব্যক্তি পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। এ বিষয়ের বক্তব্যের জন্য সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খানেক একাধিকবার ফোন করার পরও তিনি কল রিসিভ করেনি।
office@ukantho.com