রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

তিন জনের একজন গ্রেফতার, অন্যরা ধরাছোয়ার বাইরে, হেফাজতে থাকা অস্ত্র উদ্ধারের দাবী

উচ্চকন্ঠ   19-Dec-2025   740

Photo

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৭ বছর ধরে কালীগঞ্জের পূর্বাঞ্চলের গণমানুষকে অস্ত্রের মুখে জিম্মি করে রাখা তিন চেয়ারম্যানের একজন ১৯ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় পুলিশের হাতে গ্রেফতার হলেও অন্য দুইজন ধরাছোয়ার বাইরে রয়েছে। ফলে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এলাকাবাসী গ্রেফতারের বাইরে থাকা দুই চেয়ারম্যানকে অবিলম্বে গ্রেফতার এবং তাদের হেফাজহতে থাকা অস্ত্র উদ্ধারের জন্য প্রশাসনের কাছে দাবী জানিয়েছেন। এলাকাবাসী অভিযোগ করেছে আওয়ামীলীগের দীর্ঘ ১৭ বছর অস্ত্রের মুখে কথিত নির্বাচনের মাধ্যমে জামাল ইউনিয়নে মোদাচ্ছের হোসেন মন্ডল, কোলা ইউনিয়নে দুইবার আয়ুব হোসেন মোল্লা এবং একবার আলাউদ্দিন আল আজাদ চেয়ারম্যান নির্বাচিত হন। উপরোক্ত ব্যক্তিরা চেয়ারম্যান নির্বাচিত হয়ে পৃথক পৃথক সশস্ত্র সন্ত্রাসী বাহিনী গঠন করে প্রতিপক্ষ দমনে তৎপর হয়ে ওঠেন। নিজ স্বার্থ ও ক্ষমতা পাকাপোক্ত করতে এসব চেয়ারম্যান এহেন কোন কাজ নেই যে তা তারা করেননি। এদের তৈরী সশস্ত্র সন্ত্রাসী বাহিনীর হাতে দীর্ঘ বছরে বিএনপি জামায়াতের শত শত নেতাকর্মী প্রহৃত ও আহত হয়েছে। অথচ তারা থানায় মামলা পর্যন্ত করতে পারেনি। কোলা জামাল ইউনিয়নে এমন কোন দিন ছিল না যেদিন একজন বিএনপি জামায়াত নেতা কর্মী বা সাধারণ মানুষ প্রহৃত ও আহত হয়নি। বিশেষ করে যেদিন রাজনৈতিক কর্মসূচী থাকতো সেদিন কালীগঞ্জ শহরে আসার প্রতিটি রাস্তায় সশস্ত্র পাহারা বসিয়ে রাখা হতো। যাতে কোন নেতা কর্মী শহরে রাজনৈতিক কর্মসূচীতে আসতে না পারে। তাছাড়া শহরে আসার প্রতিটি রাস্তায় ও গ্রামে গ্রামে মোটর সাইকেলে সশস্ত্র মহড়া প্রদর্শন করে জনমনে আতংক সৃষ্টি করা হতো। তিন চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত পৃথক সন্ত্রাসী বাহিনীর অত্যাচার নির্যাতন এমন পর্যায়ে পৌছেছিল যা সকলের ধৈর্যের বাঁধ ভাংগার উপক্রম হয়। তবে ৫ আগষ্টের পট পরিবর্তনের পর এরা কিছুদিন গর্তের ভিতরে লুকিয়ে থাকলেও সাম্প্রতিক সময়ে আবারো গোপনে সংঘবদ্ধ হতে শুরু করেছে। ফলে এদের ভয়ে জনমনে আতংক তৈরী হয়েছে।
এলাকাবাসী জানান, ১৯ ডিসেম্বর সন্ধ্যায় সশস্ত্র সন্ত্রাসীদের অন্যতম পালের গোদা কোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আজাদকে পুলিশ আটক করলেও জামাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোদাচ্ছের হোসেন এবং কোলা ইউয়িনের সাবেক চেয়ারম্যান আয়ুব হোসেনকে আটক করতে পারেনি। ভুক্তভোগীরা জাতীয় নির্বাচনের পূর্বেই দুই চেয়ারম্যান ও তাদের পোষা সন্ত্রাসীদের আটক ও তাদের হেফাজতে থাকা অবৈধ অস্ত্র উদ্ধার করে জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে প্রশাসনের কাছে দাবী জনিয়েছেন।
এব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি জেল্লাল হোসেনের সাথে আলাপ করলে তিনি সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আজাদের গ্রেফতারের সত্যতা স্বীকার করেন।

office@ukantho.com


Photo

শৈলকুপায় জনতার হাতে অস্ত্রসহ ডাকাত আটক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় সাহসিকতার পরিচয়...

Photo

প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির বৈঠকে জাপার কার্যক্রম স্থগিত চায় এনসিপি

এফএনএস: জাতীয় পার্টির কার্যক্রম স্থগিত করার পদক্ষেপ গ্রহণ করতে প্রধান...

Photo

নড়াইলে পিতার ঘোড়ার-গাড়ির চাকায় পিষ্ট হয়ে শিশু পুত্র নিহত

আতিকুর রহমান, জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতী...

Photo

স্পর্শকাতর বিষয় প্রকাশ করে শপথ ভঙ্গ করেছেন রাষ্ট্রপতি, দাবি জামায়াতের

এফএনএস: সম্প্রতি একটি দৈনিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাৎকার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত