শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গনদোয়া অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   06-Dec-2025   67

Photo

জামির হোসেন, হাবিব ওসমান, মাসুদ রানা: ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কুরআন খতম ও গনদোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে সরকারি নলডাংগা ভূষনস্কুল মাঠ প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সাইফুল ইসলাম ফিরোজ।
কালীগঞ্জবাসীর আয়োজনে হাজী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক আলহাজ্ব শহিদুল ইসলামের সভাপতিত্ব অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম ফিরোজ বলেন, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ গুরুতর অসুস্থ। আপনারা সবাই তার দ্রুত আরোগ্য কামনায় দোয়া করবেন, যেন তিনি সুস্থ হয়ে আবারও দেশের হাল ধরতে পারেন।
তিনি আরও বলেন,নানা বাধা-বিপত্তির মধ্যেও দেশনেত্রী দেশ ও দেশের মানুষের কথা ভাবেন। তিনি কখনো দেশ ত্যাগের কথা চিন্তা করেননি। তাই আমাদের সবাইকে আন্তরিকভাবে তার জন্য দোয়া করতে হবে।
দোয়া মাহফিলের আগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এতিম শিশুদের মাঝে দুটি ছাগল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন,কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, ডা. নূরুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন, জবেদ আলী, আনোয়ার হোসেনসহ বিভিন্ন সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ। শেষে দোয়া পরিচালনা করেন বাসষ্টান্ড জামে মসজিদের খতিব মাওঃ খালেদ সাইফুল্লাহ মিরাজ।

office@ukantho.com


Photo

লক্ষ্মীপুরে ফার্মেসির আড়ালে মদ বিক্রি, আটক ৩

এফএনএস: লক্ষ্মীপুরে ফার্মেসির ব্যবসার আড়ালে মদ বিক্রির অভিযোগে তিনজনকে...

Photo

ঝিনাইদহে টানা বৃষ্টিতে পানির নিচে হাজার হাজার বিঘা জমির ফসল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে কয়েকদিনের টানা...

Photo

ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির বৃক্ষ রোপণ ও চারা বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির...

Photo

পিআর-প্রতীকের আন্দোলন নির্বাচনে প্রভাব পড়বে না: ইসি আনোয়ারুল

এফএনএস: জামায়াতের পিআর পদ্ধতি ও এনসিপির প্রতীক বরাদ্দের বিষয়টি নির্বাচনে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত