সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ফেন্সিডিল–গাঁজা উদ্ধার, অনুপ্রবেশকালে নারী আটক

উচ্চকন্ঠ   14-Nov-2025   59

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার ও এক বাংলাদেশি নারী আটক হওয়ার ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
বিজিবির শুক্রবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৩ নভেম্বর সন্ধ্যায় রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মানিকপুর গ্রামের পেয়ারা বাগানে বিশেষ অভিযানে ৮৩ বোতল ফেন্সিডিল ও একটি মদের বোতল উদ্ধার করা হয়। একই রাত সাড়ে ১১টার দিকে যাদবপুর সীমান্তের বেদবাড়ীয়া গ্রামের তিন রাস্তার মোড়ে ধানখেতের ভেতর থেকে ১ কেজি ৭০০ গ্রাম ভারতীয় গাঁজা জব্দ করে টহল দল।
এছাড়াও শুক্রবার ১৪ নভেম্বর সকাল ১০টার দিকে কুসুমপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ৬১/১৮-আর এলাকায় বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় এক নারীকে আটক করে।
মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়—মাদক উদ্ধারের পাশাপাশি সীমান্ত নিরাপত্তা বাড়াতে বিজিবির এ অভিযান অব্যাহত থাকবে এবং আটক নারীসহ সকল ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

office@ukantho.com


Photo

ইজরাইলি পণ্য বয়কটে ঝিনাইদহে বিশেষ ক্যাম্পেইন

বছির আহমেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ইজরাইলি সকল পণ্য বয়কটে ঝিনাইদহ...

Photo

শৈলকুপায় বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে ভাটই বাজার রণক্ষেত্র

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার...

Photo

নারায়ণগঞ্জে নিজ ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

এফএনএস: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিজ ঘর থেকে রিয়া মণি (২২) নামে এক গৃহবধূর...

Photo

শৈলকুপায় ইউনিয়ন পরিষদে তালা দেওয়ার অভিযোগে ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদকসহ আটক-৬

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত