সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

হাজারীবাগের হোস্টেলে এনসিপি নেত্রী জান্নাতারা রুমীর ঝুলন্ত মরদেহ

উচ্চকন্ঠ   18-Dec-2025   74

Photo

এফএনএস: রাজধানীর হাজারীবাগে একটি বেসরকারি ছাত্রী হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টির (এনপিপি) কর্মী জান্নাতারা রুমীর ঝুলন্ত লাশ উদ্ধারের খবর দিয়েছে পুলিশ। হাজারীবাগ থানার পরিদর্শক (তদন্ত) শাহাদাত হোসেন জানান, বৃহস্পতিবার সকালে জিগাতলা পুরাতন কাঁচাবাজার রোড এলাকায় ওই হোস্টেল থেকে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠান। ৩০ বছর বয়সী রুমী নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার মো. জাকির হোসেনের মেয়ে। তিনি এনসিপির ধানমন্ডি থানা শাখার যুগ্ম সমন্বয়কারী ছিলেন বলে দলের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত জানান। পুলিশ কর্মকর্তা শাহাদাত বলেন, ৯৯৯ এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা তাকে সিলিং ফ্যানের এর সাথে ঝুলন্ত অবস্থায় পাই। তিনি জানান, হোস্টেলের ঘরগুলো হার্ডবোর্ড দিয়ে পার্টিশন করা, ফলে পাশের রুম থেকে কিছুটা দেখা যায়। সকালে গৃহকর্মী পাশের রুমের পার্টিশন বোর্ডের ফাঁক দিয়ে দেখেন রুমি সিলিং ফ্যানের সাথে ঝুলছেন। পরে চেঁচামেচি করলে আশপাশে লোকজন ছুটে আসে এবং পুলিশকে খবর দেওয়া হয়। রুমির ঘরে ডিপ্রেশনের ওষুধ পাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, পারিবারিক কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে আশপাশের লোকজনের সাথে কথা বলে জানা গেছে। রুমীর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিদর্শক শাহাদাত বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন আসার পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

office@ukantho.com


Photo

বেসরকারি প্রাথমিকের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে

এফএনএস: শুধু সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি...

Photo

আশুলিয়ায় বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করলো ডিএমপি

এফএনএস: ঢাকার আশুলিয়ায় একটি চায়ের দোকানের বেঞ্চে রাখা ব্যাগের ভেতর...

Photo

কুষ্টিয়ার সাবেক পুলিশ সুপার তানভীর সাময়িক বরখাস্ত

এফএনএস: কুষ্টিয়ার সাবেক পুলিশ সুপার (এসপি) এস এম তানভীর আরাফাতকে সাময়িক...

Photo

চুয়াডাঙ্গা পুলিশ ব্যারাকে মিলল কনস্টেবলের ঝুলন্ত লাশ

এফএনএস: চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোস্টের পুলিশ ব্যারাক থেকে শামীম...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত