মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অর্থনীতি

সয়াবিন তেলের দাম বাড়েনি

উচ্চকন্ঠ   09-Apr-2025   45

Photo

এফএনএস: সয়াবিন তেলের দাম বাড়ানো হয়নি। আপাতত আগের দামেই বিক্রি হবে সয়াবিন ও পামতেল। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে। মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সয়াবিন ও পামতেলের দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে দেশের ভোজ্যতেল পরিশোধনকারী মিল মালিকদের সঙ্গে মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠকটি কোনও সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। আজ বুধবার আবারও বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে। উল্লেখ্য, প্রতি লিটারে এক লাফে ১৮ টাকা বাড়ানোর প্রস্তাব করেছেন ভোজ্যতেল পরিশোধন কারখানার মালিকরা। তবে বাণিজ্য মন্ত্রণালয়ে দুই দফা বৈঠকের পরও দাম বাড়ানোর কোনও সিদ্ধান্ত হয়নি। ঈদের ছুটির আগে শেষ কর্মদিবস ২৭ মার্চ বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। এ নিয়ে ছুটির পরে গত রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে প্রথম বৈঠকে হয়, তবে সেদিন কোনও সিদ্ধান্ত হয়নি। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ড. মইনুল খান, বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য দফতরের অতিরিক্ত সচিব আব্দুর রাজ্জাকসহ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) একজন ঊর্ধ্বতন প্রতিনিধিসহ ভোজ্যতেল পরিশোধন কারখানার মালিকেরা বৈঠকে উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

মানুষের জন্ম চাকরির জন্য নয়, উদ্যোক্তা হওয়ার জন্য: অধ্যাপক মুহাম্মদ ইউনূস

এফএনএস: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, মানুষ কারো...

Photo

খুলনায় পরিত্যক্ত ভবন থেকে যুবকের লাশ উদ্ধার

এফএনএস:খুলনায় পরিত্যক্ত এক বাড়ির চিলেকোঠা থেকে মো. আল-আমিন সবুজ (৩৭)...

Photo

ঝিনাইদহের শৈলকূপায় বাসচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

মনজুরুল আহসান লিতু, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকূপায় বাসচাপায়...

Photo

ঝিনাইদহ বাওড়ের জমির মালিকানা নিয়ে প্রশাসন-গ্রামবাসীর বিরোধ : সংবাদ সম্মেলন

বছির আহমেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত