মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

রাষ্ট্রপতির ক্ষমার বিষয়ে নীতিমালা প্রণয়নে ঐকমত্য হয়েছে: ডা. তাহের

উচ্চকন্ঠ   03-Jul-2025   54

Photo

এফএনএস: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, বিগত দিনে চিহ্নিত অপরাধীদের ক্ষমা করে দিয়েছেন রাষ্ট্রপতি। তাই এ বিষয়ে নীতিমালা প্রণয়নের বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে। এতে বিচার ব্যবস্থাকে জনগণের দোরগোড়ায় নিয়ে যাওয়া সম্ভব হবে বলেও উল্লেখ করেন তিনি। গতকাল বৃহস্পতিবার বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের নবম দিনের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন ডা. তাহের বলেন, কোনও অপরাধীর ক্ষমার বিষয়ে রাষ্ট্রপতি নিজে নিজে ক্ষমা করতে পারবেন না। অপরাধীর ক্ষমা চেয়ে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করতে একটি কমিটি থাকবে। এ ক্ষেত্রে পরিবার বা ভুক্তভোগীর রক্তের সম্পর্ক থাকা ব্যক্তির মতামত লাগবে। তারা চাইলে সমঝোতা করতে পারবেন। বিভাগীয় শহরে হাইকোর্ট বেঞ্চ স্থানান্তরের বিষয়ে জামায়াতে ইসলামী একমত পোষণ করেছে উল্লেখ করে তিনি বলেন, অনেক পরিবারের বিচার পেতে অনেক দূর থেকে ঢাকায় আসতে হয়। এক্ষেত্রে অনেকের অনেকের জন্য থাকা খাওয়া ও যাতায়াতের ব্যয়ভার বহন করা কষ্টসাধ্য হয়ে পড়ে। তাই আমরা এ বিষয়টির পক্ষে বলেছি। শুরুতে হয়তো কিছুটা সীমাবদ্ধতা দেখা দিতে পারে। এত বিচারপতি কোথা থেকে আসবে। তারা ঢাকা থেকে যেতে রাজি হবেন কিনা বা আইনজীবী পাওয়া যাবে কিনা। হয়তো কিছুটা বেগ পোহাতে হবে। তবে সরকার চাইলে বাজেট বাড়াতে পারে ও প্রশিক্ষণের উদ্যোগ নিতে পারে। তাহলে অনেক বিচারপতিই ঢাকার বাইরে যেতে আপত্তি করবেন না।

office@ukantho.com


Photo

মুরাদনগরে ধর্ষণের ঘটনায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫: ভিডিও অপসারণ এবং নারীকে নিরাপত্তা ও চিকিৎসা দেওয়ার নির্দেশ

এফএনএস: কুমিল্লার মুরাদনগরের একটি গ্রামে বসতঘরের দরজা ভেঙে ধর্ষণের...

Photo

শিক্ষার্থীকে হেলপারের ধাক্কা, ১৩ বাস আটকালো কলেজ ছাত্ররা

এফএনএস: হাফ ভাড়া নিয়ে তর্কের জেরে মেঘলা পরিবহনের বাসের সহকারীর হামলায়...

Photo

ঝিনাইদহের শৈলকুপায় ট্রিপল মার্ডারের ঘটনায় দুই জনকে আটক করেছে র‌্যাব

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ:ঝিনাইদহের শৈলকুপায় পূর্ব...

Photo

প্রতারণার মামলায় কারাগারে সপরিবারে পালিয়ে যাওয়া পিন্টু দাস

এফএনএস: চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে (৪৫) প্রতারণার মামলায়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত