রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অনুদান দিলেন বিএনপি নেতা হামিদুল ইসলাম

উচ্চকন্ঠ   05-May-2025   47

Photo

প্রবীর বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শহীদ নূর আলী ডিগ্রী কলেজের দুইজন মেধাবী ছাত্রকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অনুদান প্রদান করেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এবং কলেজের গভর্নিং বডির সভাপতি জনাব মোঃ হামিদুল ইসলাম হামিদ।
৪ মে ২০২৫, রবিবার কলেজের গভর্নিং বডির সভায় কলেজের শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন বিষয়ের উপর আলোচনায় কলেজের অধ্যক্ষ রাশেদ সাত্তার তরু বলেন এবারও এ কলেজ থেকে বেশ কয়েকজন শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য মেধা তালিকায় স্থান পেয়েছে। কিন্তু কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র খাইরুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবং মানবিক বিভাগের ছাত্র ফাহমিদ সিদ্দিক অরণ্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় স্থান পেয়েও অর্থের অভাবে ভর্তি হতে পারছে না।
অধ্যক্ষের কথা শুনে কলেজ সভাপতি হামিদুল ইসলাম হামিদ ছাত্রদের তাৎক্ষণিক কলেজে ডেকে এনে তাদের প্রত্যেককে ভর্তির জন্য ১০ হাজার টাকা করে অনুদান প্রদান করেন এবং ভবিষ্যতেও তাদের কে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে একুশে টেলিভিশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে...

Photo

দলের কেউ অপরাধ করলে কঠোর ব্যবস্থা: রিজভী

এফএনএস: গণতন্ত্রের প্রশ্নে টানা ১৬ বছর ধরে বিএনপি আন্দোলন করে গেছে...

Photo

ঝিনাইদহে নিষিদ্ধ সংগঠনের নেতার অবৈধভাবে ভাইবা পরীক্ষা নেওয়ার প্রতিবাদে মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের...

Photo

হাসপাতালের বারান্দায় সন্তান প্রসব দুই নারীর, এক নবজাতকের মৃত্যু

এফএনএস: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দায় সন্তান...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত