মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহের শৈলকুপায় ট্রিপল মার্ডারের ঘটনায় দুই জনকে আটক করেছে র‌্যাব

উচ্চকন্ঠ   25-Feb-2025   52

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ:ঝিনাইদহের শৈলকুপায় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির কমান্ডার হানিফসহ তিন জনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে র‌্যাব-৬।
গেল রাতে ঝিনাইদহ শহর ও গাজীপুর এলাকা থেকে আবু সাঈদ ও আনারুল ইসলামকে আটক করা হয়।
ঝিনাইদহের শৈলকুপার রামচন্দ্রপুর শ্বশান ঘাট এলাকায় গুলিবিদ্ধ হয়ে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার সহ তিন জন নিহতের ঘটনায় দুই জনকে আটক করেছে র‌্যাব-৬। সোমবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে জেলা শহরের সার্কিট হাউজ এলাকা এবং গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সোনাতলা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, হরিনাকুন্ডু উপজেলার দৌলতপুর গ্রামের আবু সাঈদ ও জোড়াপুকুরিয়া গ্রামের আনারুল ইসলাম।
র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার মেজর নাঈম আহমেদ জানান, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির কমান্ডার হরিণাকুন্ডুর আহাদনগর গ্রামের হানিফ, শ্রীরামপুর গ্রামের লিটন ও কুষ্টিয়ার পিয়ারপুরের রাইসুল ইসলাম হত্যার ঘটনায় শৈলকুপা থানায় অজ্ঞাতনামাদের আসামী করে মামলা করা হয়। ট্রিপল মার্ডারের ঘটনায় মামলা দায়ের করা হলে রাতেই আসামী ধরতে অভিযান শুরু করে র্যাব-৬। তারই ধারাবাহিকতায় জেলা শহরের সার্কিট হাউজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আবু সাঈদকে আটক করা হয়। ঠিক একই সময় র‌্যাবের পৃথক দল গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সোনাতলা এলাকা থেকে আনারুল ইসলামকে আটক করা হয়। তাদের দুই জনকে শৈলকুপা থানায় সোপর্দ করা হয়েছে। এরা হত্যার ঘটনায় জড়িত ছিল বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। পরবর্তিতে জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে।
উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারী রাতে শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শ্বশানঘাট এলাকায় গুলিবিদ্ধ হয়ে হত্যাকান্ডের শিকার হয় পুর্ববাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার হরিণাকুন্ডুর আহাদনগর গ্রামের হানিফ, তার শ্যালক শ্রীরামপুর গ্রামের লিটন ও কুষ্টিায়ার পিয়ারপুরের রাইসুল ইসলাম। এই ৩ হত্যাকান্ডের দায় স্বীকার করেন জাসদ গণবাহিনী পরিচয়ে জনৈক কালু। তিনি ওই রাতেই গণমাধ্যম কর্মীদের হোয়াটসঅ্যাপে ক্ষুদে বার্তা পাঠান। পরে গতকাল নিহত হানিফের ভাই বাদী হয়ে থানায় অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে মামলা করে।

office@ukantho.com


Photo

ঈদ বানানে ফিরছে বাংলা একাডেমি

এফএনএস: বাংলা একাডেমি ইদ থেকে ঈদ বানানে ফিরছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী...

Photo

বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়পত্র পেল আরও ২ জন

এফএনএস: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায়...

Photo

কালীগঞ্জে পরীক্ষার হলে যেয়ে পরীক্ষার্থী জানতে পারল বিষয় পরিবর্তন হয়েছে : প্রধান শিক্ষিকাকে দোষারোপ

হুমায়ুন কবির,নিজস্ব প্রতিবেদক : এসএসসি পরীক্ষায় কৃষিশিক্ষা পরীক্ষা...

Photo

চট্টগ্রামে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন, মা সহ ২ জন গ্রেপ্তার

এফএনএস: চট্টগ্রামের বোয়ালখালীতে ছেলেকে হত্যার অভিযোগে মাসহ দুইজনকে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত