রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

উত্তর বা দক্ষিণপন্থি নয়, বিএনপি মধ্যপন্থি দল: সালাহউদ্দিন

উচ্চকন্ঠ   07-Aug-2025   53

Photo

এফএনএস: বিএনপি মধ্যপন্থি দল, দক্ষিণ বা উত্তরপন্থি নয়- এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। বিএনপিকে গণমানুষের দল উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক পার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে সবাই যেন এক জায়গায় বসতে পারে সেরকম পরিবেশ সৃষ্টিতে কাজ করছে বিএনপি। এজন্য সব পন্থার সঙ্গে আলোচনা করা হচ্ছে। এ সময় তিনি সরকারের কাছে জাতির আশা আরও বেশি ছিল, তবে সরকার যথাযথ সময় যথাযথ পদক্ষেপ নিতে বিভিন্ন সময়ে ব্যর্থ হয়েছে জানিয়ে বলেন, সরকারের কাছে আরও বেশি প্রত্যাশা ছিল। তবে নানা বাধাবিপত্তি উপক্ষা করে যা অর্জন করেছে, এর বেশি হয়তো সম্ভব ছিল না। কিন্তু আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার ছিল, সেগুলো নিতে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এ নেতা। নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার চিঠি পাঠানোকে এক বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ উল্লেখ করে সালাউদ্দিন আহমদ আরও বলেন, জাতি এর জন্যই অপেক্ষা করছিল। সংস্কার ও বিচারেও অগ্রগতি হয়েছে, বিএনপি সন্তুষ্ট। ভবিষ্যতেও জাতিকে এগিয়ে নিতে প্রধান উপদেষ্টার ভিশনকে বিএনপি গ্রহণ করবে। নির্বাচন পরিচালনার জন্য দ্রুত আইনকানুন প্রণয়ন হবে বলে প্রত্যাশা করছেন তিনি। এছাড়া তিনি বলেন, নির্বাচন সংক্রান্ত সাংবিধানিক সংস্কার নির্বাচিত সরকার করবে। সালাহউদ্দিন আহমদ আরও বলেন, বর্তমানে পুলিশের স্ট্রাকচার রাতারাতি পরিবর্তনের সুযোগ না থাকলেও নির্বাচন পরিচালনায় তাদের রাখতে হবে। তবে মূল ভ‚মিকা রাখবে সেনাবাহিনী। এ সময় তিনি আরও জানান, জনগণ যেখানে স্বচ্ছ নির্বাচন চায় সেখানে জনগণ ও প্রার্থীদের মানসিকতার কারণে আইনশৃঙ্খলা বাহিনীর ভ‚মিকা গৌণ হবে। এদিকে, তফসিল ঘোষণার আগ পর্যন্ত সমমনা যেকোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট হতে পারে, তবে জোটের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলেও জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ।

office@ukantho.com


Photo

ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না: ঝিনাইদহে আম জনতা দলের পরিচিতি সভায় বক্তাগন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে...

Photo

ঝিনাইদহে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: জলবায়ু পরিবর্তন; আজকের পদক্ষেপ আগামীর...

Photo

কালীগঞ্জে তিন ভাইকে কুপিয়ে জখম, দুই জনের অবস্থা আশংকাজনক

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে মাছ ব্যবসার দ্বন্দ্বে...

Photo

কামড়ের পর জীবিত রাসেল ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক

এফএনএস: রাজবাড়ীর পাংশায় বিষধর রাসেল ভাইপার ছোবল দেয় মো. হেলাল বিশ্বাস...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত