শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

পাচারের উদ্দেশ্যে পাহাড়ে বন্দি নারী-শিশুসহ ৩৯ জন উদ্ধার

উচ্চকন্ঠ   03-Oct-2025   90

Photo

এফএনএস: কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার গহিন পাহাড়ে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ৩৯ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী। এ সময় দুই মানবপাচারকারীকে আটক করা হয়। শুক্রবার বিকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়—সাগরপথে মালয়েশিয়াসহ দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন দেশে পাচারের জন্য একদল পাচারকারী টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন পাহাড়ি এলাকায় নারী-শিশুসহ বেশ কয়েকজনকে বন্দি করে রেখেছে। এরপর শুক্রবার ভোররাতে কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ১৮ জন নারী, ১২ জন পুরুষ এবং ৯ জন শিশুসহ মোট ৩৯ জন ভুক্তভোগীকে উদ্ধার করেন। এ সময় পাচারকারীদের দুই জনকে আটক করা হয়। ভুক্তভোগীদের বরাত দিয়ে তিনি জানান, পাচারকারীরা মুক্তিপণ আদায় এবং বিদেশে পাচারের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে তাদের পাহাড়ি আস্তানায় বন্দি রেখে নির্যাতন চালাচ্ছিল। উদ্ধারকৃতদের এবং আটক মানবপাচারকারীদের বিরুদ্ধে আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। কোস্টগার্ডের এই কর্মকর্তা আরও জানান, মানবপাচারসহ যেকোনো অবৈধ কার্যক্রম রোধে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত বিভিন্ন সময়ে যৌথ অভিযানে সর্বমোট ১৩৪ জনকে উদ্ধার করে বাংলাদেশ নৌবাহিনী।

office@ukantho.com


Photo

রাজধানীতে শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার

এফএনএস: রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগ এলাকার একটি বাসা থেকে আয়ুষ...

Photo

না.গঞ্জে চাঁদাবাজির অভিযোগে শ্রমিক দল ও তরুণ দলের দুই নেতা আটক

এফএনএস: নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস এম আসলাম ও জেলা তরুণ...

Photo

জাতীয় পার্টি মানেই আওয়ামী লীগ: এনসিপি নেতা আখতার

এফএনএস : আওয়ামী লীগ ফ্যাসিবাদী হওয়ার জন্য যে দলটা (জাতীয় পার্টি) সব থেকে...

Photo

বিরল ভালোবাসার উপাখ্যান মোটরসাইকেল বর-এর জয়যাত্রা!

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: প্রেম, তারুণ্য আর সাহসিকতার এক সম্মিলিত...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত