রবিবার | ১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

প্রতারনার শিকার হয়ে কালীগঞ্জে এসে ইজিবাইক হারালো সিয়াম

উচ্চকন্ঠ   23-May-2026   52

Photo

হুমায়ুন কবির কালীগঞ্জ, নিজস্ব প্রতিবেদক: জ্যৈষ্ঠের দুপুরে খরতাপে যখন কালীগঞ্জের জনতার মোড় হয়ে মানুষ ব্যস্ত গতিতে চলাচল করছিল, ঠিক সে সময়ে এক কোণে মানুষের ভিড় দেখা যাচ্ছে। ভিড় ভেদ করে একজন এগার বছর বয়সী শিশুর গগন বিদারী চিৎকার ও রাস্তায় শুয়ে কান্নার শব্দ আশপাশের বাতাস ভারি করে তুলেছে। কাছে যেতেই জানা গেল মূল ঘটনা। ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানায় এলাকার জাকির হোসেন ও নাসরিন খাতুন দম্পতির বড় ছেলে সিয়াম আহমেদের নিকট থেকে প্রতারণার মাধ্যমে একটি ব্যাটারি চালিত ইজিবাই নিয়ে যায় দুইজন দুষ্কৃতিকারী। ভুক্তভোগী সিয়াম এই প্রতিবেদককে কান্না জড়িত কন্ঠে জানান,অসুস্থ প্যারালাইসড বাবার চিকিৎসা ও সংসার চালাতে বাবার ইজিবাইকটি নিয়ে শনিবার সকালে (২৩ মে) ঝিনাইদহ শহর থেকে লাউদিয়ায় দুইজন ব্যাক্তিকে নিয়ে আসি। লাউদিয়ায় এসে পৌঁছালে তারা বলে নলডাঙ্গা পার হয়ে লিচু নিবে। এই কথা বলে কালীগঞ্জ শহরের জনতা মোড়ে এসে এক জন নেমে যায়। আমি পানি খেতে গেলে অপরজন গাড়িটি সাইট করার নাম করে নিয়ে চলে যায়। অভিযোগের জন্য থানায় গেলে তারা বলেন তুমি ছোট মানুষ, অভিভাবকের সঙ্গে এসে অভিযোগ লিখিয়ে যাও। ঋণ করে কেনা ইজিবাইকটি হারিয়ে যাওয়ায় সংসার খরচ ও বাবার চিকিৎসা নিয়ে অনিশ্চয়তার দু:শ্চিন্তায় শিশুটির কান্না যেন থামছিল না । শিশুটির আর্তনাদ দেখে আশপাশের ব্যবসায়ীরা তাকে কিছু আর্থিক সাহায্যও করেন। যে বয়সে সিয়ামের স্কুলে যাওয়ার কথা, সে বয়সে বাবার চিকিৎসা ও সংসার খরচের অর্থ যোগাতে বই খাতার বদলে চালাতে হয় ইজিবাইক।গত একমাস যাবত এভাবে ইজিবাইক চালিয়ে প্রতিদিন ৫০০ থেকে ৭০০ টাকা আয় করে সংসার ও বাবার চিকিৎসা চালাচ্ছিল সিয়াম। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দুষ্কৃতিকারী চক্র তাকে টার্গেট করে উপার্জনের একমাত্র অবলম্বনটি নিয়ে গেল। প্রাথমিকের গন্ডি পেরতে না পেরতেয় মা,বাবা ও ছোট ভাইয়ের মুখে খাবার তুলে দিতে বাধ্য হয়ে পথে নামে সিয়াম, ইজিবাইকের হ্যান্ডেল ধরে শক্ত হাতে। কিন্তু ইজিবাইকটি আজ হারিয়ে সব শেষ।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। তবে এত অল্প বয়সে ইজিবাইক চালানো তার জন্য ঝুঁকিপূর্ণ। লিখিত অভিযোগ পেলে আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

office@ukantho.com


Photo

নারায়ণগঞ্জে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

এফএনএস:নারায়ণগঞ্জের বন্দরে তৌহিদ হোসেন (২২) নামে এক যুবকের গলাকাটা...

Photo

কালীগঞ্জে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রবীর বিশ্বাস, কালীগঞ্জ, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাষ্টভাঙ্গা...

Photo

নড়াইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি দেলোয়ার, সম্পাদক আলী হাসান

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইল জেলা বাস-মিনিবাস পরিবহন...

Photo

মধ্যরাতে ভাঙার উৎসব, গড়ার প্রকল্পের কথা বললেন মাহফুজ আলম

এফএনএস: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আমরা আঞ্চলিক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত