রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   30-Nov-2025   115

Photo

প্রবীর বিশ্বাস, কালীগঞ্জ, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাষ্টভাঙ্গা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করে ইউনিয়নের সাকোমথনপুর কলেজিয়েট স্কুল মাঠে।
তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সাবেক সদস্য জোমারত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও ঝিনাইদহ ৪ নির্বাচনী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হামিদুল ইসলাম হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লাল্টু, উপজেলা বিএনপির সাবেক সদস্য গোলাম রব্বানী, প্রভাষক মাজেদ বিশ্বাস, , উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবর রহমান মিলন, পৌরসভার সাবেক কমিশনার ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুজ্জামান রনি, পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান আলী খোকন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা জাসাস এর আহবায়ক প্রভাষক প্রবীর বিশ্বাস, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু তাহের প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক প্রভাষক টিপু সুলতান রনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের কিছু মর্মস্পর্শী কথা বলে উপস্থিত জনতার মন ভারি করে তোলেন। তিনি বলেন বেগম খালেদা জিয়া সকল প্রতিকূলতার মাঝেও তিনি কখনোই আপোষ করেননি এবং দেশ ত্যাগ করেননি। তিনি এই দেশের মানুষ কে গনতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই করে গেছেন তাই সেই আপোষহীন দেশনেত্রীর সুস্থতার জন্য আপনারা সকলে আল্লাহর কাছে প্রার্থনা করবেন এবং আপনাদের পরিবারের সদস্যদের ও আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতে বলবেন। আল্লাহ যেন আমাদের গনতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্থ্য করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন হাফেজ মাওলানা ওয়ালী উল্লাহ।

office@ukantho.com


Photo

নিজেদের আর মুক্তিযোদ্ধা বলে পরিচয় দেবেন না, কামাল মজুমদারকে পিপি

এফএনএস: বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুর থানাধীন মো. মহিউদ্দিন...

Photo

এবার হোঁচট খেলে দেশের মানুষ আর উঠে দাঁড়াতে পারবে না: মাহফুজ আলম

এফএনএস: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, দেশের মানুষ...

Photo

গুম-খুন-ভোট কারচুপির জন্য আ. লীগের বিচার করতে হবে: ডা. জাহিদ

এফএনএস: জনগণের ওপর জুলুম-অত্যাচার, গুম, খুন এবং ভোট কারচুপির জন্য আওয়ামী...

Photo

বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়ন তুললেন বিএনপি

এফএনএস: বগুড়া-৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত