বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

নড়াইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি দেলোয়ার, সম্পাদক আলী হাসান

উচ্চকন্ঠ   10-Jun-2026   58

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইল জেলা বাস-মিনিবাস পরিবহন মালিক সমিতির আগামী দুই বছরের জন্য ১৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। গত ৯ জুন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মোঃ সাইফুল আলম স্বাক্ষরিত এক পত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে আলহাজ্ব দেলোয়ার হোসেন সভাপতি এবং আলী হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল্লাহ আল মামুন। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. জামাল মোল্যা ও ফয়েজ আহমেদ।
এছাড়া কমিটির সহ-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মো. মুজাহিদুল ইসলাম ও মো. হানিফ শেখ সোহাগ, সাংগঠনিক সম্পাদক টুটুল হোসেন এবং কোষাধ্যক্ষ রকিবুল ইসলাম।
কার্যকরী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন কামরুজ্জামান, মো. রবিউল ইসলাম, মো. আহাদ আলী, আবু বক্কর মোল্লা (মুহিদুল), খন্দকার ফশিয়ার রহমান ও আলম মোল্লা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নড়াইলের পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা, মালিকদের স্বার্থ সংরক্ষণ এবং যাত্রীসেবার মানোন্নয়নের লক্ষ্য নিয়ে এ কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির অনুমোদনের পর নবনির্বাচিত নেতৃবৃন্দকে পরিবহন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।
নবনির্বাচিত সভাপতি আলহাজ দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আলী হাসান এক যৌথ বিবৃতিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে নড়াইলের পরিবহন ব্যবস্থার সার্বিক উন্নয়ন, সুশৃঙ্খল পরিচালনা এবং যাত্রীসাধারণের ভোগান্তি কমাতে প্রশাসন ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তারা।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে নদীতে ডাইভারশন বাঁধ দেওয়ায় ২০ গ্রামের মাঠের ধান পানির নিচে

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: সেতু নির্মাণে ধীরগতি ও ভরা মৌসুমে নদীতে...

Photo

তাসফিনের হাত পুনঃসংযোজন চিকিৎসকদের এক বিরল সাফল্য: রিজভী

এফএনএস:জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের...

Photo

শেখ রেহানার স্বামী-দেবরসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

এফএনএস: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নামে বিপুল অর্থ...

Photo

কালীগঞ্জে সড়কে রাখা হয় যানবাহন : তীব্র যানজটে অতিষ্ঠ শহরবাসী

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ, ঝিনাইদহ: ঝিনাইদহের ৬ টি উপজেলার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত