মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে সড়কে রাখা হয় যানবাহন : তীব্র যানজটে অতিষ্ঠ শহরবাসী

উচ্চকন্ঠ   27-Feb-2025   57

Photo

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ, ঝিনাইদহ: ঝিনাইদহের ৬ টি উপজেলার মধ্যে অন্যতম জনবহুল কালীগঞ্জ উপজেলা। উপজেলটিতে প্রায় ৫ লক্ষ মানুষের বাস করেন । বৃহৎ এ জনগোষ্ঠির ব্যবসা , চিকিৎসা কিংবা নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনাকাটা সব কালীগঞ্জ শহর কেন্দ্রিক। বর্তমানে তীব্র যানজট এ শহরে বসবাস করা মানুষদের জীবনকে করছে দূর্বিসহ । শহরের ভিতর গুরুত্বপূর্ণ রাস্থাগুলোর উপর যত্রতত্র গাড়ি পার্কিং শহরের যানজটকে আরো তীব্র করে দিয়েছে । ব্যবসায়ী ও সাধারন মানুষের অভিযোগ যানজট নিরসনে দৃশ্যমান কোন পদক্ষেপ নেয়নি দায়িত্বশীল কর্তৃপক্ষ কিংবা পৌর প্রশাসন। সরেজমিনে দেখা যায় , জনবহুল কালীগঞ্জ শহরের কালীবাড়ি মোড় ইদানীং ঢাকা শহরের জানজটকেও যেন হার মানায়। তিন রাস্থা এখানে মিলিত হলেও নেই কোন ট্রাফিট পুলিশ। অবাক ব্যাপার এ তিন রাস্থার মাঝে রিক্সা , মোটর সাইকেল ও ইজিবাইক পার্কিং করে রাখা হয় প্রতিনিয়ত । দেখভালের অভাবে তিন রাস্থার মাঝেই যানবাহন স্ট্যান্ড গড়ে উঠেছে। যানবাহন মালিকদের এমন কান্ডে বিব্রত ও হতবাক পথচারী এবং ব্যবসায়ীরা । শহরের কালীবাড়ি মোড় তিন রাস্থার মিলন স্থল হলেও এখানে নেই কোনো ট্রাফিক ব্যবস্থা। একই অবস্থা শহরের জনতা মোড় এবং মুরগীহাটা মোড়ের।মেইন বাসস্ট্যান্ড থেকে শহর অভিমুখের প্রধান সড়ক তো রীতিমতো ব্যাটারি চালিত ইজিবাইক, রিকশা,ভ্যান,বাইসাইকেল,মোটরসাইকেল চালকদের দখলে। রাস্তার উপর কয়েক স্তরের অবৈধ দোকান শহরবাসীর গলার কাটা এবং যানযটের প্রধান কারণ। আব্দুল্লাহ আল মামুন নামের এক হাসপাতালগামী পথচারী বলেন , হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে ইজিবাইকের ভিতর প্রায় আধা ঘন্টা বসে আছি জ্যামের কারণে । একটা ট্রাফিক পুলিশ নেই এ রাস্থায়। এভাবে আর কতক্ষন বসে থাকা যায়।বিশেষ করে হাটবারের দিনগুলোতে যানযট প্রকট আকার ধারণ করে। কালীবাড়ি মোড় এলাকার সবজি ব্যবসায়ী সোহেল রানা বলেন, আমিসহ আশেপাশের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হচ্ছে। গাড়ির ভিড়ের কারনে আস্তে আস্তে এ বাজারে মানুষ আসা কমে যাচ্ছে । কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আসাদুজ্জামান বলেন , সংশ্লিস্ট সব দপ্তরে আমি যানযট নিরসনের ব্যাপারে কথা বলেছি । কেউ গুরুত্ব দেয় না । বাজারের ভিতর ব্যস্ত রাস্তাগুলোতে ট্রাফিক ব্যবস্থা জরুরি । এ ব্যপারে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পৌর প্রশাসক দেদারুল ইসলাম বলেন , আইন শৃংখলা মিটিংয়ে বিষয়টি নিয়ে কথা হয়েছে । সকলে মিলে আমরা যানজট সমস্যা সমাধানের চেষ্টা করছি। আশাকরছি দ্রুতই এ অবস্থার উত্তরণ ঘটবে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে কেউ রাখে না লাল ডাকবাক্সের খোঁজ, পড়ে আছে অবহেলায়

নিজস্ব প্রতিবেদকঃ তোমাকে না লেখা চিঠিটা ডাকবাক্সের এক কোণে সাদা খামের...

Photo

কালীগঞ্জে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

মাসুদ রানা, প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৩নং কোলা ইউনিয়ন...

Photo

নির্বাচন বানচাল করতে একটি গোষ্ঠী গুপ্ত হামলা চালাচ্ছে: ফখরুল

এফএনএস: ঢাকার কেরানীগঞ্জে বিএনপি নেতা হাসান মোল্লাকে গুলির ঘটনায় গভীর...

Photo

ফ্যাসিবাদ বিরোধী নেতাদের কিলিং মিশন শুরু করেছে আ’লীগ ও ভারত: রাশেদ খান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত