সোমবার | ৩ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

জুলাই আন্দোলন কারও একার নয়, এটি জনগণের সম্মিলিত লড়াই: অতিরিক্ত প্রেস সচিব

উচ্চকন্ঠ   01-Aug-2026   10

Photo

এফএনএস: প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা একটি রাজনৈতিক দলের একক অর্জন নয়; এটি ছিল সর্বস্তরের মানুষের সম্মিলিত লড়াই। তাই এই আন্দোলনের কৃতিত্ব এককভাবে দাবি করে বিভাজন সৃষ্টি না করে এর চেতনাকে ধারণ করে দেশ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ) ও আমরা বিএনপি পরিবার এর যৌথ উদ্যোগে ফ্যাসিবাদের ১৫ বছর ও চব্বিশের গণঅভ্যুত্থান শীর্ষক ফটো অ্যালবামের মোড়ক উন্মোচন এবং বিশেষ আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আতিকুর রহমান রুমন বলেন, আজকাল অনেকে জুলাই আন্দোলনকে নিজেদের একক অর্জন হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। এটি ঠিক নয়। রাজপথে শুধু রাজনীতিকরাই ছিলেন না, সাধারণ মানুষও ছিলেন। একজন মা আন্দোলনকারীদের হাতে একমুঠো চিনি ও ঠান্ডা পানি তুলে দিয়েছেন, তিনিও এই আন্দোলনের একজন যোদ্ধা। তাই জুলাই আন্দোলন ছিল জনগণের সম্মিলিত সংগ্রাম। তিনি আরও বলেন, খালেদা জিয়া দীর্ঘদিন কারাবন্দি ছিলেন, কিন্তু তিনি কখনো নিজের কষ্টের কথা প্রচার করেননি। একইভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানও নির্যাতনের অভিজ্ঞতাকে রাজনৈতিক প্রচারণার হাতিয়ার বানাননি। আতিকুর রহমান রুমন বলেন, বিএনপি কখনোই জুলাই আন্দোলনের একক দাবিদার নয়। আমাদের নেতা তারেক রহমানও কখনো এমন দাবি করেননি। তাই যারা আন্দোলনের কৃতিত্ব নিয়ে বিভাজনের চেষ্টা করছেন, জনগণ একদিন তাদের প্রত্যাখ্যান করবে। সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, জুলাই আন্দোলনের সময় অনেক সাংবাদিক জীবনের ঝুঁকি নিয়ে বিএনপির নেতাকর্মীদের সহায়তা করেছেন। অনেক সাংবাদিক তাদের মোটরসাইকেল ও গাড়িতে তুলে আমাকেসহ বিএনপির অনেক নেতাকে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছেন। এই অবদান জাতি কখনো ভুলবে না। তিনি সবাইকে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। এ ছাড়া উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি ১ জাহিদুল ইসলাম রনি, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) সভাপতি কে এম মহসিন ও সাধারণ সম্পাদক বাবুল তালুকদার। অনুষ্ঠান শেষে অতিথিরা জুলাই আন্দোলনের বিভিন্ন মুহূর্ত নিয়ে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন।

office@ukantho.com


Photo

বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নড়াইলে পালিত হলো এস এম সুলতানের ১০১তম জন্মবার্ষিকী

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে...

Photo

প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

এফএনএস: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের...

Photo

কালীগঞ্জে পুলিশের সুধী সমাবেশ ও মতবিনিময়

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: পুলিশের প্রতি জনগণের প্রত্যাশা পূরণে...

Photo

দেশের ১৮ কোটি মানুষ আওয়ামী লীগকে দেখতে চায় না: ফখরুল

এফএনএস: দেশের ১৮ কোটি মানুষ আওয়ামী লীগকে দেখতে চায় না বলে মন্তব্য করেছেন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত