সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

ভোলায় নারীকে প্রকাশ্যে হেনস্তা: গ্রেপ্তার ৫

উচ্চকন্ঠ   08-Sep-2025   51

Photo

এফএনএস: ভোলার বোরহানউদ্দিনে বিয়েবহির্ভূত সম্পর্কের অভিযোগে এক নারীকে প্রকাশ্যে হেনস্তার ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার মধ্য রাত থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। গ্রেপ্তার ব্যক্তিরা হলো- মো. কবির হোসেন (৪৮), মো. রশিদ ওরফে মিঠাই রশিদ (৫৮), মো. মেহেদী হাসান (২১), মো. ইসমাইল (২৫) ও মো. সিরাজ ওরফে মিরাজ (২৮)। গত শুক্রবার সকাল আনুমানিক ৯টার দিকে ওই হেনস্তার ঘটনা ঘটে। স্থানীয় কয়েক জন মিলে ওই নারীকে প্রকাশ্যে চুল কেটে ও গলায় জুতার মালা পরিয়ে দেয়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। ঘটনার পরপরই বোরহানউদ্দিন থানার একাধিক টিম এলাকায় অভিযান চালায়। গত রোববার মধ্য রাত থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযানে পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।

office@ukantho.com


Photo

জুলাই সনদের পর নির্বাচন হতে বাধা নেই: দুদু

এফএনএস: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, জুলাই সনদ...

Photo

মোহাম্মদপুরের সন্ত্রাসী ‘রক্তচোষা জনি’ গ্রেপ্তার

এফএনএস: রাজধানীর মোহাম্মদপুরের সন্ত্রাসী মো. মনির হোসেন ওরফে রক্তচোষা...

Photo

পারভেজ হত্যা: রিমান্ড শেষে দুই আসামি কারাগারে

এফএনএস: প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যা...

Photo

জুলাই সনদ বানচাল হলে দেশ পিছিয়ে পড়বে: অ্যাটর্নি জেনারেল

এফএনএস: জুলাই সনদ একটি রাজনৈতিক বন্দোবস্ত। এটি অতীতের যেকোনো বন্দোবস্তের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত