মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

যশোরে দিনে অস্ত্র ঠেকিয়ে ৫৫ লাখ টাকা ছিনতাই

উচ্চকন্ঠ   17-Jun-2025   60

Photo

এফএনএস: যশোরের মণিরামপুর উপজেলায় দিনেরবেলা অস্ত্র ঠেকিয়ে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদের ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার উপজেলার কুয়াদা জামতলায় দুই কর্মকর্তাকে অস্ত্র ঠেকিয়ে এ ছিনতাইয়ের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। খবর পেয়ে তদন্ত শুরু করেছেন পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। নগদের যশোর শাখার ম্যানেজার রবিউল ইসলাম জানান, তিনি ও অ্যাকাউন্টস অফিসার কাজী মোমিনুল ইসলাম প্রাইভেট কারে যশোর থেকে ৫৫ লাখ টাকা নিয়ে মণিরামপুরে পৌঁছে দিতে যাচ্ছিলেন। তারা যশোর-চুকনগর সড়কের কুয়াদা জামতলায় পৌঁছালে একটি মোটরসাইকেল তাদের গাড়ির সামনে এসে বাধা দিতে থাকে। এ সময় চালক গাড়ি নিয়ে দ্রæত চালিয়ে যাওয়ার চেষ্টা করলে মোটরসাইকেলটি সামনে পড়ে যাওয়ায় আর এগোতে পারেননি। এরপর চার অস্ত্রধারী দুর্বৃত্ত প্রাইভেট কারের জানালা ভেঙে নগদকর্মীকে আঘাত করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। এ সময় তারা জরুরি সেবা ৯৯৯-এ কল করে ছিনতাইয়ের বিষয়টি জানালে মণিরামপুর থানার ওসিসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসেন। খবর পেয়ে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। মণিরামপুর থানার ওসি বাবলুর রহমান খান বলেন, খবর পেয়ে তারা দ্রæত ঘটনাস্থলে যান। তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে নগদের কর্মীদের কথা অসংলগ্ন মনে হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত কিছু বলা সম্ভব না।

office@ukantho.com


Photo

এনসিপির সমাবেশে হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি মির্জা ফখরুলের

এফএনএস: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্ব ঘোষিত ‘মার্চ...

Photo

হান্নান মাসউদের গাড়িবহরে হামলা

এফএনএস: নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

Photo

ঝিনাইদহে টাইফয়েড টিকাদান বিষয়ক কনসালটেশন কর্মশালা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন...

Photo

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতা আটক

এফএনএস: লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫)...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত