রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে সরকার কাজ করছে: মির্জা ফখরুল

উচ্চকন্ঠ   24-Jul-2026   37

Photo

এফএনএস: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার ‘কাজ করছে’। গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, অর্থনীতিকে পুনর্গঠন করা এবং জনগণের জীবনমান উন্নয়নই সরকারের প্রধান লক্ষ্য বলেও জানিয়েছেন তিনি। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে গতকাল শুক্রবার ‘বেঙ্গল ডেল্টা কনফারেন্স ২০২৬’ এ প্রধান অতিথির বক্তব্যে কথা বলছিলেন তিনি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। ‘ঢাকা ইন্সটিটিউট অফ রিসার্চ এন্ড অ্যানালিটিকস’ আয়োজিত কনফারেন্সে মন্ত্রী বলেন, “ছাত্র-জনতার আন্দোলন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আকাক্সক্ষা এবং রাজনৈতিক পরিবর্তনের প্রত্যাশা দেশের সামনে নতুন সম্ভাবনা তৈরি করেছে।” সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, অর্থনীতি পুনর্গঠন, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যাংকিং খাতকে কার্যকর, শিল্প উন্নয়ন, কৃষি খাতের অগ্রগতি এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে গুরুত্ব দিচ্ছে সরকার। গণতান্ত্রিক সংস্কারের বিষয়ে তিনি জানিয়েছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সাংবিধানিক সংস্কারের বিষয়ে ঐকমত্য তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘দেশের অর্থনৈতিক উন্নয়নে আন্তর্জাতিক অংশীদারদের সম্পৃক্ততা বাড়াতে হবে।’ জনগণ সাহস, ঐক্য ও কর্মদক্ষতার মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলবে-যেখানে মানুষ উন্নত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ পাবে বলেও আশা করেন তিনি। সম্মেলনে দেশি-বিদেশি গবেষক, নীতিনির্ধারক, কূটনীতিক, উন্নয়ন বিশেষজ্ঞ, ব্যবসায়ী নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে ভোট কেন্দ্রে না যাওয়ার হুমকি সনাতনী ধর্মাবলম্বীদের

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-২ আসনে জেলা বিএনপির সভাপতি...

Photo

ঝিনাইদহে পরিবেশের ভারসাম্য রক্ষায় ১ হাজার গাছের চারা বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পরিবেশের ভারসাম্য রক্ষায় ঝিনাইদহে...

Photo

গাজা ভূখন্ডের দখল নিতে চায় যুক্তরাষ্ট্র: ট্রাম্প

উচ্চকন্ঠ ইন্টারন্যাশনাল ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড...

Photo

কালীগঞ্জে অষ্টম শ্রেণির ছাত্র নিখোঁজ, পরিবারে উদ্বেগ

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে মোঃ রিফাত হোসেন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত