সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

স্টারলিংকের পরীক্ষামূলক ইন্টারনেট সেবা চালু

উচ্চকন্ঠ   09-Apr-2025   47

Photo

এফএনএস: বাংলাদেশে পরীক্ষামূলকভাবে চালু হলো বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক। বুধবার সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিনে এ ইন্টারনেট সেবার পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়। সম্মেলনের আয়োজকরা জানান, পরীক্ষামূলক ব্যবহার শুরুর পর বিনিয়োগ সম্মেলনের ভেন্যু ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সবার জন্য স্টারলিংকের ইন্টারনেট সেবা উন্মুক্ত রাখা হয়। সেখানে এ সেবা পেতে ব্যবহারকারীদের কোনো খরচ হয়নি। আজ বৃহস্পতিবারও ইন্টারকন্টিনেন্টাল হোটেলে স্টারলিংকের সেবা সবার জন্য বিনামূল্যে উন্মুক্ত রাখা হবে। জানা গেছে, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) বিনিয়োগ সম্মেলনের ভেন্যু ইন্টারকন্টিনেন্টাল হোটেলে স্টারলিংকের ইন্টারনেট সেবা প্রদর্শন করছে। এর মাধ্যমে সম্মেলনে আসা অতিথি ও দর্শনার্থীরা সরাসরি স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট প্রযুক্তির অভিজ্ঞতা নিতে পারছেন। বিএসসিএলের কর্মকর্তারা জানান, ৭ এপ্রিল থেকে তারা স্টারলিংকের ইন্টারনেট চালুর জন্য কাজ করছেন। বুধবার থেকে পরীক্ষামূলকভাবে এটি চালু হয়েছে। তবে দেশে পূর্ণাঙ্গভাবে চালুর বিষয়ে সরকার বা স্টারলিংকের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের অগ্ৰযাত্রার ইফতার মাহফিল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের সাধুহাটি ইউনিয়নে স্বেচ্ছাসেবী...

Photo

প্রথম আলোকে ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগের নিন্দা মির্জা ফখরুলের

এফএনএস: দৈনিক প্রথম আলোকে ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের...

Photo

কলকাতা ২১ নম্বর আর এন মুখার্জি রোডের সংযোগস্থলে, মোটর পার্টসের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ প্রতিনিধি: ৬ নভেম্বর বৃহস্পতিবার,...

Photo

ধর্মকে ব্যবহার করে জাতীয় নিরাপত্তায় আঘাত হানলে ছাড় নয়: ধর্ম প্রতিমন্ত্রী

এফএনএস: ধর্মকে ব্যবহার করে বা ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে জাতীয় নিরাপত্তা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত