বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

প্রথম আলোকে ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগের নিন্দা মির্জা ফখরুলের

উচ্চকন্ঠ   19-Dec-2025   74

Photo

এফএনএস: দৈনিক প্রথম আলোকে ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সব পক্ষকে দায়িত্বশীলতার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। গতকাল শুক্রবার ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি লেখেন, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ। এদেশের প্রতিটি নাগরিকের জানমালের দায়িত্ব বর্তমান সরকারের। বিএনপি মহাসচিব লেখেন, শহিদ হাদির মৃত্যুতে শোকার্ত জাতি যখন তার মাগফেরাতের জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করছে, তখন ডেইলি স্টার ও প্রথম আলোকেসহ বিভিন্ন গণমাধ্যম কার্যালয় এবং বরেণ্য সাংবাদিক নুরুল কবিরসহ আরও অনেকের ওপর হীন হামলা সংঘটিত হলো। তিনি লেখেন, দেশের সংকটময় মুহূর্তকে কাজে লাগানোর জন্য যারা অপেক্ষা করে, এরা এই দেশের শত্রæ। তারা অপেক্ষা করে সংকটের। এই দুঃখ ভারাক্রান্ত মুহূর্তকে এরা ধ্বংসাত্মক কাজে রূপান্তর করলো। আমি এই সন্ত্রাসের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। মির্জা ফখরুল আরও উল্লেখ করেন, হাদি নির্বাচনে প্রার্থী ছিল। জনগণের দরজায় গিয়েছিল। নির্বাচন হবে। বাংলাদেশে একটি গণতান্ত্রিক জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। তাই হাদির আততায়ীর বিচার এবং প্রতিটি মব সন্ত্রাসের বিচার করতে হবে। তিনি অভিযোগ করেন, প্রায় এক বছরের বেশি সময়কাল ধরে বিভিন্ন মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করেছে। স্বৈরাচারী আওয়ামী সরকারের পতনের পর সরকারের প্রথম ও প্রধান দায়িত্ব জাতিকে ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক, স্থিতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন করা। আমরা সব পক্ষকে দায়িত্বশীলতার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে আহ্বান জানাচ্ছি। অনতিবিলম্বে সরকারকে ব্যবস্থা নিতে হবে।

office@ukantho.com


Photo

বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত

এফএনএস: অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের চলমান জুনিয়র বৃত্তির বুধবারের...

Photo

ঝিনাইদহের সাংবাদিক ফয়সাল আহমেদের মায়ের ইন্তেকাল

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: এসএ টিভি ও দৈনিক বণিক বার্তা পত্রিকার...

Photo

পৃথক দুই হত্যা মামলায় ফারজানা রূপাকে গ্রেপ্তার দেখানো হয়েছে

এফএনএস: বৈষম্যবিরোধী আন্দোলন-কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানার...

Photo

ঝিনাইদহে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত