রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

পৃথক দুই হত্যা মামলায় ফারজানা রূপাকে গ্রেপ্তার দেখানো হয়েছে

উচ্চকন্ঠ   05-Mar-2025   51

Photo

এফএনএস: বৈষম্যবিরোধী আন্দোলন-কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানার পৃথক দুই হত্যা মামলায় একাত্তর টেলিভিশনের সাবেক বার্তাপ্রধান শাকিল আহমেদ ও সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রূপাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালত তাদের গ্রেপ্তার দেখান। এর আগে এদিন তাদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তারা গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন। শুনানির এক পর্যায়ে ফারজানা রূপা আদালতের অনুমতি নিয়ে কথা বলতে চান। এসময় আদালতের উদ্দেশে তিনি বলেন, ‘আমার পক্ষে কথা বলার জন্য আইনজীবী নেই। আমি কি আমার জামিনের পক্ষে কথা বলতে পারবো?’ এসময় বিচারক বলেন, ‘এখানে শ্যোন অ্যারেস্ট দেখানো হচ্ছে, জামিনের শুনানি হচ্ছে না।’ এরপরও ফারজানা রূপা বলেন, ‘মামলা তো ডজন-খানেক গড়াচ্ছে। আমি একজন সাংবাদিক। আমাকে ফাঁসানোর জন্য একটা হত্যা মামলাই যথেষ্ট। পরে বিচারক গ্রেপ্তার শুনানির দিকে মনোযোগী হন। শুনানি শেষে গ্রেপ্তার আবেদন মঞ্জুর করেন। কাঠগড়ায় থাকাবস্থায় শাকিল ও ফারজানা একে অপরের সাথে দীর্ঘ আলাপচারিতা করেন। এদিকে যাত্রাবাড়ী থানার পৃথক দুই মামলার মধ্যে একটি শাকিল, ফারজানাসহ ঢাকার উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলাম ও সাবেক মন্ত্রী শাহজাহান খানকে গ্রেপ্তার দেখানো হয়। অপর মামলায় তাদের দুজনসহ সাবেক মন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখানো হয়। এরপর আসামিদের কারাগারে পাঠানো হয়।

office@ukantho.com


Photo

আবারো বন্ধ হলো কালীগঞ্জ ডায়াবেটিক সমিতির নির্বাচন

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: বহুল আলোচিত ঝিনাইদহের কালীগঞ্জ ডায়াবেটিক...

Photo

সাভারে কমিউনিটি সেন্টারের ৫ টিসহ ৬টি খুনে জড়িত সম্রাট, দাবি পুলিশের

এফএনএস: সাভারে পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে দুই পোড়া লাশ উদ্ধারের...

Photo

মহেশপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশের অভিযানে...

Photo

সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দীপু চন্দ্র দাস, মণি চক্রবর্তী ও খোকন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত