সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

শিক্ষা

বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত

উচ্চকন্ঠ   30-Dec-2025   73

Photo

এফএনএস: অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের চলমান জুনিয়র বৃত্তির বুধবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এদিন বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে সাধারণ ছুটি ঘোষণা করায় এ পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষাটি আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। মঙ্গলবার দুপুরে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের এক চিঠি থেকে এ তথ্য জানা যায়। এতে সই করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা নির্বাহী কমিটির সদস্য সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন। গত ২৮ ডিসেম্বর সারাদেশে একযোগে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হয়। এতে অংশ নিয়েছে প্রায় সাড়ে ৩ লাখ শিক্ষার্থী। দেশের ৬১১টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এ পরীক্ষা।

office@ukantho.com


Photo

কোটচাঁদপুরে শারদীয় দূর্গাপূজা ২০২৫ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মামুন হোসেন, কোটচাঁদপুর প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুরে শারদীয় দুর্গাপূজা-২০২৫...

Photo

চুয়াডাঙ্গায় পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

এফএনএস: চুয়াডাঙ্গা পৌরসভার সাতগাড়ি এলাকায় পানিতে ডুবে রাকিব (১৪) নামের...

Photo

নড়াইলে সময় টিভি’র সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও দোষীদের গ্রেফতারের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন

বছির আহমেদ, ঝিনাইদহ প্রতিনিধি- নড়াইলে সময় টিভির প্রতিনিধি সৈয়দ সজিবুর...

Photo

মেধা যাচাইয়ে বিভেদ নয়, সবার জন্য বৃত্তি চাই: বৈষম্যের প্রতিবাদে কালীগঞ্জে সড়কে শিশুদের মানববন্ধন

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: আমরা পরীক্ষা দিতে চাই, আমাদের বঞ্চিত...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত