রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহ পুলিশ লাইন্স লাইন্স মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   20-Jan-2026   59

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ পুলিশ লাইন্স লাইন্স মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী পুলিশ লাইন্স মাঠে এক অভূতপূর্ব উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় 'বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬'। পুলিশ লাইন্স মডেল স্কুলের আয়োজনে এই অনুষ্ঠানটি যেন শিক্ষার্থীদের বাঁধভাঙা আনন্দের এক মহোৎসবে পরিণত হয়েছিল।
অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক ঝিনাইদহের সুযোগ্য সভানেত্রী মোসফিকা মাহফুজ। অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়ার পর, তারা আকাশজুড়ে রঙিন বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ২০২৬ সালের এই ক্রীড়া উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনের পর শুরু হয় মূল আকর্ষণ ক্রীড়া প্রতিযোগিতা। ক্ষুদে অ্যাথলেটদের ক্ষিপ্রতা আর বিজয়ী হওয়ার লক্ষ্য দেখে মুগ্ধ হন উপস্থিত সকলে। স্কুলের ছাত্র-ছাত্রীদের চোখধাঁধানো কুচকাওয়াজ এবং একের পর এক ইভেন্ট পুরো মাঠকে মাতিয়ে রাখে। প্রধান অতিথি ও সম্মানিত অতিথি মহোদয় দীর্ঘক্ষণ গ্যালারিতে বসে শিক্ষার্থীদের এই নৈপুণ্য উপভোগ করেন এবং তাদের উৎসাহ দেন।
এই আনন্দঘন মুহূর্তে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ মোসফেকুর রহমান, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, উৎসুক অভিভাবকবৃন্দ এবং বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী।
ঝিনাইদহের পুলিশ সুপার বলেন, "লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মানসিক বিকাশে অপরিসীম ভূমিকা রাখে। আজকের এই আয়োজন তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত।"
পুরো এলাকা ছিল উৎসবের রঙে রঙিন। মাঠের চারপাশের উল্লাস আর শিক্ষার্থীদের রঙিন পোশাকে মনে হচ্ছিল ঝিনাইদহে যেন খুশির বন্যা বয়ে যাচ্ছে। প্রতিযোগিতার শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে এই স্মরণীয় দিনটির সমাপ্তি ঘটে।

office@ukantho.com


Photo

দেশি পোশাকে ভারতীয় স্টিকার লাগিয়ে বিক্রি, লাখ টাকা জরিমানা

এফএনএস: চট্টগ্রামের বৃহত্তম পাইকারি কাপড়ের বাজার ‘টেরি বাজারে’...

Photo

শৈলকুপায় সোলার প্যানেল কুপিয়ে নষ্ট: সন্দেহের বশে সালিসে ২ লাখ টাকা জরিমানা: দিশেহারা কৃষক পরিবার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় রাতের...

Photo

খুলনায় স্ত্রীর পরিকল্পনায় হত্যার শিকার হন যুবদল নেতা শামীম

এফএনএস: খুলনার ডুমুরিয়ায় যুবদল নেতা এস এম শামীম (৩৬) হত্যাকান্ডের ঘটনায়...

Photo

কালীগঞ্জে অবৈধ ইঞ্জিন ভ্যানের ধাক্কায় ৭ বছরের শিশু হাফসার মৃত্যু

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: মায়ের সাথে বাজারে কেনাকাটা করতে এসেছিল...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত