রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

নড়াইলে স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে স্ত্রী আটক

উচ্চকন্ঠ   28-Jul-2025   46

Photo

কাজী আতিকুর রহমান, জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলায় বটি দিয়ে বিল্লাল শেখ (৩৫) নামের একজনের পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রী রুমা বেগম (২৯) এর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত নারীকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৬ জুলাই) দিবাগত রাত ১ টার দিকে লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে এ ঘটনা ঘটে। আহত বিল্লাল শেখ লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের সোনা মিয়া শেখের ছেলে এবং তার স্ত্রী একই উপজেলার দিঘলিয়া ইউনিয়নের সারোল গ্রামের ফরিদ শেখের মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ১০ বছর আগে লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের সোনা মিয়া শেখের ছেলে বিল্লাল শেখের সাথে একই উপজেলার দিঘলিয়া ইউনিয়নের সারোল গ্রামের ফরিদ শেখের মেয়ে রুমার বিবাহ হয়। তাদের ১ বছর বয়সে একটি পুত্র সন্তান রয়েছে। শনিবার দিবাগত রাত ১ টার দিকে রুমা বেগম বটি দিয়ে বিল্লাল শেখের পুরুষাঙ্গ কেটে ফেলার চেষ্টা করেন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অভিযোগ রয়েছে বিল্লাল শেখ পরকীয়া প্রেমে আসক্ত হয়ে স্ত্রীর সাথে খারাপ আচরণ করেন। এ নিয়ে ক্ষীপ্ত হয়ে তার স্ত্রী রুমা বেগম এ কাণ্ড ঘটিয়েছেন।
রবিবার (২৭ জুলাই) সকালে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত বিল্লাল শেখ বলেন, রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি পরে রাত ১ টার দিকে আমার স্ত্রী রুমা বেগম বটি দিয়ে আমার পুরুষাঙ্গ কাটতে থাকে ঠেকাতে গিয়ে আমার হাত ও কেটে যায়। পরে বাড়ির লোকজন আমাকে হাসপাতালে এনে ভর্তি করে। আমার ওইখানে ১২/১৪ টা সেলাই লাগছে। তবে পরকীয়ার বিষয়টি জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন। তবে কি কারণে তার স্ত্রী এমন করেছেন জানতে চাইলে তিনি বলেন কোন কারণ নেই এমনি এমন করেছে। আমি মামলা করবো। তবে অভিযুক্ত রুমা বেগম আটক থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় বিল্লাল শেখের স্ত্রী রুমা বেগমকে আটক করা হয়েছে। ভুক্তভোগীর কোনো লিখিত অভিযোগ এখনও পাইনি। পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে র‌্যালি ও আলোচনা সভা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রনে...

Photo

বিজিবি-বিএসএফের তৎপরতায় ৭৩ দিন পর সীমান্তে ফিরল ওবাইদুলের মরদেহ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ভারতের অভ্যন্তরে সীমান্তবর্তী...

Photo

ঝিনাইদহে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে অবস্থান কর্মসূচি

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ শহরের মর্ডাণ মোড়ে রোববার...

Photo

আরও এক পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

এফএনএস: সিলেট জেলার সাবেক পুলিশ সুপার বর্তমানে রংপুর রেঞ্জ ডিআইজি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত