মঙ্গলবার | ২৭ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুর সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী-শিশুসহ ৫ বাংলাদেশি আটক

উচ্চকন্ঠ   26-Oct-2026   18

Photo

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে নারী ও শিশুসহ পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৪ অক্টোবর) দুপুর ২টা ২০ মিনিটের দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) অধীন কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পিপুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। সীমান্ত পিলার ৬১/১৮-আর থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কালুর বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, নায়েব সুবেদার মো. ভূঁইয়া ইকবাল হোসেনের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনার সময় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টাকালে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী ও একজন শিশু রয়েছে।
আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

office@ukantho.com


Photo

ডাকসু সদস্য রাফিয়ার বাসায় অগ্নিসংযোগ-ককটেল বিস্ফোরণ

এফএনএস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী...

Photo

ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জে বজ্রপাত কেড়ে নিল ৭ কৃষকের প্রাণ

এফএনএস: বাংলাদেশের কৃষিজীবী জনগোষ্ঠীর জন্য মে মাস মানেই মাঠে ধান কাটার...

Photo

সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ ৪ দিনের রিমান্ডে

এফএনএস: জুলাই আন্দোলনকেন্দ্রিক মিরপুর থানা এলাকায় হকার মো. সাগর হত্যা...

Photo

৮মার্চ আন্তর্জাতিক নারী দিবস

এফএনএস: ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত