বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

এবার ইবি থানা স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ

উচ্চকন্ঠ   08-Feb-2025   45

Photo

এফএনএস: এবার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়ায় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করেছেন ইবি শিক্ষার্থী ও এলাকাবাসী। শনিবার দুপুর ১২টার দিকে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে উপস্থিত হন বিত্তিপাড়া, হরিনারায়ণপুর, ল²ীপুর, মধুপুর, আবদালপুর ও শান্তিডাঙ্গাসহ আশপাশের এলাকার বাসিন্দারা। কর্মসূচির শুরুতে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকী বলেন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করতে চেয়েছিলাম। কিন্তু বিক্ষুব্ধ এলাকাবাসী কোনোভাবেই সড়ক ছাড়তে রাজি নন। তারা ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে সড়ক অবরোধ করেছেন। এখন পুলিশ সুপার কিংবা ডিসি মহোদয় এসে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা স্থানান্তরের সিদ্ধান্ত বাতিলের কথা জানালে, সড়ক অবরোধ প্রত্যাহার করা হবে। এর আগে, স্থানীয় মধুপুর ল²ীপুর ও বিত্তিপাড়া থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসের সামনে আসেন ওইসব এলাকার বিক্ষুব্ধ মানুষ। এ সময় ইবি থানা স্থানান্তরের ‘অবৈধ সিদ্ধান্ত মানি না, মানবো না’ -¯েøাগান দেন তারা। এতে কুষ্টিয়া-ঝিনাইদহ জাতীয় মহাসড়কের বিত্তিপাড়া, ল²ীপুর ও মধুপুরে ধীরগতির সৃষ্টি হয়। মিছিল এসে ক্যাম্পাসের সামনে জড়ো হওয়ার পর সড়ক অবরোধ করা হয়। প্রসঙ্গত, গত মঙ্গলবার ইসলামী বিশ্ববিদ্যালয় থানাকে কুষ্টিয়ার ঝাউদিয়ায় স্থানান্তরের দাবিতে প্রায় সাড়ে ৩ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয় এক পক্ষ। ঝাউদিয়া থানা বাস্তবায়ন কমিটি বলছেন, ইসলামী বিশ্ববিদ্যালয় থানা ঝাউদিয়ায় স্থানান্তরের বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারির পরও প্রশাসনের পক্ষ থেকে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ঝাউদিয়া থানা উদ্বোধন না করা পর্যন্ত আন্দোলন চলবে। ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার বিশ্বাস বলেন, ‘ছয়টি ইউনিয়নের প্রাণকেন্দ্র ঝাউদিয়া। এখানে থানা স্থাপন না হওয়ায় চুরি-ডাকাতি, ছিনতাই এমনকি হত্যার মতো ঘটনা ঘটছে প্রতিনিয়ত।

office@ukantho.com


Photo

মুক্তিযুদ্ধের চেতনার নামে দেশে বিভাজন সৃষ্টি করা হয়েছিল:প্রেস: কাউন্সিলের চেয়ারম্যান

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: বাংলাদেশ প্রেস কাউন্সিলের...

Photo

বিএনপি নেতা হামিদুল ইসলাম হামিদের নির্দেশনায় রায়গ্রাম ইউনিয়নব্যাপী ধানের শীষের পক্ষে গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র...

Photo

চুরির অভিযোগে যুবককে নাকে খত দিয়ে গ্রাম ঘোরানোর অভিযোগ বিএনপির সভাপতির বিরুদ্ধে

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় চুরির...

Photo

রেজিস্ট্রেশনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা, চার্জ দিতে হবে সৌরবিদ্যুতে

এফএনএস: ব্যাটারিচালিত রিকশাগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় আনা হচ্ছে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত