রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

ভাগের জমি পছন্দ না হওয়ায় বড়ভাইকে কুপিয়ে জখম

উচ্চকন্ঠ   23-Nov-2025   67

Photo

এফএনএস: বাবার জমির ভাগ পছন্দ না হওয়ায় বড়ভাইকে ছুরি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে ছোটভাই। যশোর সদর উপজেলার ঘুরুলিয়া মাজারপাড়ায় রোববার সকাল ৭টার দিকে এই ঘটনা ঘটে। আহত মিজানুর রহমান মোড়লকে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকায় রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। মিজানুর রহমান ঘুরুলিয়া মাজারপাড়ার মৃত আতর আলী মোড়লের ছেলে। ছুরিকাঘাতকারী ছোটভাইয়ের নাম কামাল মোড়ল। আহত মিজানুরের ছেলে আকাশ জানান, দাদার জমি ভাগাভাগি হয় গত শনিবার। তাতে চাচা কামাল মোড়ল নিজের ভাগের জায়গা পছন্দ করতে পারেননি। এ কারণে চাচা তার বাবার ভাগে পাওয়া জায়গা দাবি করেন। কিন্তু, বাবা রাজি না হওয়ায় তাদের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়। এর জেরে রোববার সকাল ৭টার দিকে কামাল মোড়ল তার বড়ভাই মিজানুরের ঘরে আচমকা প্রবেশ করে ছুরি দিয়ে এলাপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। পরিবারের লোকজন মুমূর্ষু অবস্থায় মিজানুর রহমাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। ছুরি তার বাম কাঁধে গভীর ক্ষতের সৃষ্টি করেছে এবং কপালে বিদ্ধ অবস্থায় রয়েছে। যা যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসকেরা বের করতে পারেননি। সে কারণে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক মাসুদ পারভেজ।

office@ukantho.com


Photo

সত্যের পক্ষে ছিলাম বলেই ২৪-এর আন্দোলনের পর মুক্ত বাতাস পেয়েছি: মির্জা ফখরুল

এফএনএস: ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী...

Photo

এনসিপির সংগঠকের ওপর হামলার অভিযোগ বিএনপির বিরুদ্ধে

এফএনএস: চট্টগ্রামের বাঁশখালীতে জুলাই পদযাত্রার প্রচারণা চলাকালে...

Photo

নির্বাচনের আগেই হাদি হত্যার বিচার দাবি সারজিসের

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১...

Photo

ইতিহাসে এই প্রথম কোন পূর্ণাঙ্গ মন্ত্রী পেল ঝিনাইদহবাসী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্টতার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত