বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে নবযোগদানকৃত চিকিৎসকদের ওরিয়েন্টেশন ও জেলা প্রশাসকের শুভেচ্ছা

উচ্চকন্ঠ   24-Feb-2026   68

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে নবযোগদানকৃত চিকিৎসকদের জন্য ঝিনাইদহ জেলায় ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি জেলা প্রশাসকের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল ১০টায় শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাসউদ।
উক্ত প্রোগ্রামে জেলার ছয়টি উপজেলায় নবযোগদানকৃত মোট ৩৯ জন চিকিৎসক অংশ নেন। ওরিয়েন্টেশনের মূল উদ্দেশ্য ছিল নতুন চিকিৎসকদের ঝিনাইদহ জেলার স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে পরিচিত করা, প্রশাসনিক কার্যক্রম বোঝানো এবং স্বাস্থ্যসেবা প্রদানে তাদের দায়িত্ব ও দৃষ্টিভঙ্গি স্পষ্ট করা।
সভায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুর রহমান, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মোঃ কামরুজ্জামান, জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য সরকারি কর্মকর্তারা।
ডাঃ কামরুজ্জামান নবযোগদানকৃত চিকিৎসকদের স্বাগত জানিয়ে বলেন, “আপনাদের দায়িত্ব শুধু রোগীর চিকিৎসা করা নয়, বরং রোগীর সঙ্গে সহানুভূতিশীল আচরণ বজায় রেখে জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা। আপনাদেরকে অভিভাবকের মতো দায়িত্বশীল হতে হবে।”
জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাসউদ তার বক্তব্যে বলেন, “চিকিৎসা পেশা একটি মহান দায়িত্ব। রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণের মাধ্যমে সেবা প্রদান করা উচিত। জেলা প্রশাসন সর্বদা স্বাস্থ্য বিভাগের পাশে থাকবে। আমরা আশা করি নতুন চিকিৎসকবৃন্দ ঝিনাইদহের জনগণকে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেবেন।”
প্রোগ্রামের শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে নবযোগদানকৃত চিকিৎসকদের ফুলেল শুভেচ্ছা ও উপহারসামগ্রী প্রদান করা হয়। চিকিৎসকরা জনগণের সেবায় সর্বোচ্চ প্রতিশ্রুতি প্রদান করেন এবং জেলা স্বাস্থ্যসেবাকে আরও উন্নত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
উক্ত ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে নবযোগদানকৃত চিকিৎসকদের ঝিনাইদহ জেলার স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে সম্পূর্ণ পরিচয় ঘটানো হলো, যাতে তারা দক্ষ ও দায়িত্বশীলভাবে স্বাস্থ্যসেবা প্রদান করতে সক্ষম হন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহের প্রবীণ সাংবাদিক বিমল সাহার ভাতৃবিয়োগ

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: দৈনিক ইত্তেফাকের ভ্রাম্যমান...

Photo

পাচার হওয়া ২৩৪ বিলিয়ন টাকা ফিরিয়ে আনতে শিগগির আইন প্রণয়ন: প্রেস সচিব

এফএনএস: পাচার হওয়া ২৩৪ বিলিয়ন টাকা ফিরিয়ে আনতে শিগগির আইন প্রণয়ন করা...

Photo

আবার গোপালগঞ্জ যাবো, জেলার মানুষকে মুজিববাদ থেকে মুক্ত করবো: নাহিদ

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার ফরিদপুরের পথসভায়...

Photo

কালীগঞ্জে শতবর্ষী রেইনট্রি গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল দ্রুত অপসারণের দাবি

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার ব্যস্ততম...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত