রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

বর্ষিয়ান রাজনীতিবিদ ও সাবেক পৌর মেয়র মাহাবুবার রহমানের ইন্তেকাল, বিএনপি মহাসচিবের শোকবার্তা

উচ্চকন্ঠ   18-Nov-2025   73

Photo

জামির হোসেন, হুমায়ূন কবির সোহাগ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও পৌরসভার সাবেক মেয়র বর্ষিয়ান রাজনীতিবিদ আলহাজ¦ মাহাবুবার রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার রাত সাড়ে ১২ টার দিকে যশোর ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শহরের থানা পাড়ার বাসিন্দা মরহুম মাহাবুবার রহমান বার্ধক্য জনিত কারনে গতসপ্তাহে ঢাকায় চিকিৎসা শেষে নিজ বাড়িতেই ছিলেন। সোমবার বেলা ১১ টায় আবারো অসুস্থ্য হয়ে পড়লে তাকে যশোরে ইবনেসিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি দুই পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার সকাল ১০ টায় মরহুমের দাদার নামে প্রতিষ্ঠিত মাহতাব উদ্দিন কলেজ মাঠে ১ম জানাজা, বেলা ১২ টায় কালীগঞ্জ সরকারী নলডাঙ্গা ভূষনস্কুল মাঠে মরহুমের ২য় জানাজা ও বাদ জোহর উপজেলার শ্রীরামপুর নিজ গ্রামের বাড়ীতে ৩য় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মরহুমের জানাজার নামাজে গন অধিকার পরিষদের কেন্দ্রিয় সাধারন সম্পাদক রাশেদ খান, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, সাধারন সম্পাদক জাহিদুজ্জামান মনা, কেন্দ্রিয় সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন-সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজসহ জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এবং কালীগঞ্জের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় ধর্মপ্রান মুসল্লিরা অংশ গ্রহণ করেন। বর্ষিয়ান এ রাজনীতিবিদের মৃত্যুতে জেলা বিএনপির পক্ষ থেকে এক দিনের শোক এবং বুধবার কালীগঞ্জ উপজেলাসহ জেলা বিএনপির সকল ইউনিট কার্ষালয়ে দলীয় পতাকা অর্ধনির্মিত এবং কালো পতাকা উত্তোলনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়া কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মরহুমের আত্মার শান্তি কামনা করে এক শোকবার্তায় প্রেরণ করেছেন।

office@ukantho.com


Photo

বাংলাদেশ ইলেকট্রনিক্স বিজনেস এসোসিয়েশন ঝিনাইদহ জেলা শাখার আত্মপ্রকাশ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইলেকট্রনিক্স বিজনেস এসোসিয়েশন...

Photo

খুলনায় কুপিয়ে-গলা কেটে যুবককে হত্যা, পুলিশ বলছে বি কোম্পানির দ্বন্দ্ব

এফএনএস: খুলনার রূপসায় এক যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। জেলার...

Photo

হাসপাতাল নাকি মাদক কারবারিদের নিরাপদ ঘাঁটি?

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: হাসপাতাল নাকি মাদক কারবারিদের নিরাপদ...

Photo

ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ গড়তে হবে: আমীর খসরু

এফএনএস: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত