বৃহস্পতিবার | ৫ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

নড়াইলে বিদেশি পিস্তল-গুলিসহ প্রবাসী যুবক গ্রেফতার

উচ্চকন্ঠ   18-Jan-2026   66

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলের লোহাগড়ায় অভিযানে বিদেশি পিস্তলসহ শিকদার লিমন (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
শনিবার (১৭ জানুয়ারি) মধ্যরাত থেকে রোববার (১৮ জানুয়ারি) সকাল পর্যন্ত উপজেলার ইতনা গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্তকে অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেফতার করে নড়াইল সেনা ক্যাম্প ও লোহাগড়া থানা পুলিশ।
গ্রেফতার শিকদার লিমন উপজেলার ইতনা গ্রামের পশ্চিমপাড়ার শিকদার আনোয়ার হোসেনের ছেলে। তিনি দীর্ঘ ১১ বছর যাবত মালেশিয়াতে ছিলেন।
পুলিশ জানায়, লোহাগড়া উপজেলার ইতনা পশ্চিমপাড়া এলাকার শিকদার লিমন ও শিকদার রিয়াজ নামে আপন দুই সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা উদ্দেশ্যে তাদের বসত বাড়িতে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র মজুদ করে রেখেছেন, এমন গোয়েন্দা তথ্য পায় নড়াইল সেনাবাহিনী ক্যাম্প। ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি বিশেষ দল ও লোহাগড়া থানা পুলিশ অভিযুক্তদের বাড়িতে শনিবার মধ্যরাতে অভিযান চালায়। যৌথবাহিনীর অভিযানের খবর পেয়ে শিকদার রিয়াজ পালিয়ে যায়। পরে অভিযুক্তদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে বেসিনের পেছনের অংশ থেকে একটি বিদেশি ৭২ দশমিক ৬২ মিলিমিটারের পিস্তল, পিস্তলের ম্যাগাজিন, এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। ঘরের কার্নিশ থেকে মিলেছে বিদেশি মদ। এছাড়া বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। লিমন দীর্ঘদিন প্রবাস জীবনে থেকেছেন, তার পাসপোর্টে ভিসার মেয়াদ থাকায় তার ব্যবহৃত ৩টি পাসপোর্ট জব্দ করে যৌথবাহিনী।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, ‘জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। তার অংশ হিসেবে উপজেলার ইতনা গ্রামে অভিযান চালিয়ে অস্ত্র, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে। পরে নিয়মিত মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

office@ukantho.com


Photo

নড়াইলে বিএনপির সভাপতির বাড়িতে পেট্রোল বোমা মেরে অগ্নিসংযোগঃ ধান, রবি শস্যসহ আসবাবপত্র পুড়ে ছাই

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইল-২ আসনের বিলডুমুরতলা...

Photo

দেশব্যাপী নারি নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: দেশব্যাপী নারি নির্যাতন...

Photo

চলমান পরিস্থিতি নিয়ে বিএনপির জরুরি বৈঠক

এফএনএস: দেশের চলমান পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেছে বিএনপির স্থায়ী...

Photo

ধর্ষণ মামলার শুনানিকে কেন্দ্র করে সংঘর্ষ: আইনজীবীদের কাছে ক্ষমা চাইলেন শিক্ষার্থীরা

এফএনএস: জামালপুরে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের ওপর হামলার ঘটনায় ক্ষমা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত