সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

চলমান পরিস্থিতি নিয়ে বিএনপির জরুরি বৈঠক

উচ্চকন্ঠ   07-Feb-2025   51

Photo

এফএনএস: দেশের চলমান পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেছে বিএনপির স্থায়ী কমিটি। দলটির ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমানের সভাপতিত্বে গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় শুরু হয় এই বৈঠক। শেষ হয় দুপুর ১টায়। বৈঠকে অংশ নেওয়া সবাই গুলশান কার্যালয়ে বসেন এবং তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন। দলীয় সূত্র জানায়, গত বুধবার ও গত বৃহস্পতিবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের ঘর-বাড়ি, স্থাপনা ও নামফলক ভেঙে ফেলার ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে দলের করণীয় নির্ধারণে লন্ডন সময় ভোর সাড়ে ৫টায় দলের নীতিনির্ধারকের সঙ্গে জরুরি বৈঠকে বসেন তারেক রহমান। সাধারণত প্রতি সোমবার লন্ডন সময় দুপুর সাড়ে ১২টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়) স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। বৈঠকে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস (অনলাইনে), গয়েশ্বর চন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর (অনলাইনে), আমির খসরু মাহমুদ চৌধুরী (অনলাইনে), সালাউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু (অনলাইনে), হাফিজ উদ্দিন আহমেদ ও অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন (অনলাইনে)। বৈঠকের বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা। দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, দেশের চলমান অবস্থা নিয়ে আলোচনা করেছি। বর্তমান অবস্থায় আমরা গত বৃহস্পতিবার রাতে দলীয় অবস্থান জানিয়েছি। আরো যেসব সিদ্ধান্ত সেগুলো সামনে আসবে।

office@ukantho.com


Photo

ডেভিল হান্ট: আবু সাঈদ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

এফএনএস: রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদ হত্যা মামলার...

Photo

নড়াইলে পরকীয়ার অভিযোগে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: পরকীয়ার অভিযোগে নড়াইলের লোহাগড়া...

Photo

একটি দল বিএনপিকে পেছন থেকে ছুরি মারার চেষ্টা করে: রিজভী

এফএনএস: একটি দল যখনই সুযোগ পেয়েছে বিএনপিকে পেছন থেকে ছুরিকাঘাত করার...

Photo

আগুন-ককটেল হামলাকারীকে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের

এফএনএস: যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপ করতে এলে গুলির নির্দেশ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত