মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

সাতক্ষীরায় কালভার্টের নিচ থেকে নারীর লাশ উদ্ধার

উচ্চকন্ঠ   05-May-2025   54

Photo

এফএনএস: সাতক্ষীরার তালায় কালভার্টের নিচ থেকে সেলিনা বেগম (৪৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশেই পড়ে ছিল তার মোবাইল ফোন, সবজি, ওষুধ আর কানের দুল। সোমবার সকালে উপজেলার হরিশ্চন্দ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার একটি কালভার্টের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি হরিশ্চন্দ্রকাটি গ্রামের মো. রহমত খাঁর স্ত্রী। সেলিনা বেগমের বোনের স্বামী আবুল কাশেম জানান, গত রোববার সন্ধ্যায় ঢাকায় অসুস্থ মেয়েকে বিকাশে টাকা পাঠাতে বাজারে গিয়েছিলেন সেলিনা। পরে রাতে আর ফিরে আসেননি তিনি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে কোথাও পাওয়া যায়নি। পরে সোমবার সকালে কালভার্টের নিচে তার লাশ পাওয়া যায়। এসময় মরদেহের পাশে তার মোবাইল ফোন, কানের দুল, ওষুধ এবং কিছু কাঁচাবাজার পড়ে থাকতে দেখা যায়। তালা থানার ওসি শেখ শাহিনুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তার মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

office@ukantho.com


Photo

পায়ে গুলি করে মুয়াজ্জিনকে পঙ্গু, ওসিসহ ৪৬ জনের নামে মামলা

এফএনএস: বাড়ি থেকে ধরে এনে পায়ে গুলি করে পঙ্গু করে দেওয়ার অভিযোগে কুমিল্লার...

Photo

কালীগঞ্জের আবুবকর বিশ্বাস মকছেদ আলী কলেজে দোয়া মাহফিল অনুষ্ঠিত

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ, প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জের ঐতিহ্যবাহী...

Photo

মব সংস্কৃতির কারণে জাতীয় সম্ভাবনা ভ‚লুণ্ঠিত হচ্ছে: মাহফুজ আলম

এফএনএস: গত ১৫ বছর নিপীড়ন সহ্য করে এবং অভ্যুত্থানে ভ‚মিকা রেখে অন্য...

Photo

গোপালগঞ্জের ঘটনায় সরকারের তদন্ত কমিটি

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত