সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

নড়াইল-যশোর মহাসড়কে বাস ও ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত

উচ্চকন্ঠ   15-Sep-2025   104

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইল-যশোর মহাসড়কের যশোরের বাঘারপাড়া উপজেলার ভাঙুড়া বাজার এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক পুলিশ কর্মকর্তাসহ তিনজন নিহত হয়েছেন।
রোববার রাত পৌনে ১১টার দিকে ঢাকা থেকে যশোরগামী নড়াইল এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাঁশ বোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
তুলারামপুর হাইওয়ে পুলিশ জানায়, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাঁশ বোঝাই ট্রাকের সাথে বাসটির ধাক্কা লাগলে সামনের কাঁচ ভেঙে বাসের ভেতরে বাঁশ ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান যাত্রী আক্তার হোসেন। গুরুতর আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক আরেক যাত্রী আবু জাফরকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত পুলিশ কর্মকর্তা নিক্কন আঢ্যকে প্রাথমিকভাবে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে পথেই তার অবস্থার অবনতি ঘটে। নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নিক্কন আঢ্য নড়াইলের লোহাগড়া থানার লাহুড়িয়া তদন্ত কেন্দ্রে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তিনি ৩৭তম ব্যাচে আউটসাইড ক্যাডেট হিসাবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। রোববার মুন্সিগঞ্জে আদালতে স্বাক্ষী দিয়ে ফেরার পথে তিনি এ দুর্ঘটনার শিকার হন।
পুলিশ কর্মকর্তার মৃত্যুতে রাতেই নড়াইলের নবাগত পুলিশ সুপার মো. রবিউল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সদর হাসপাতালে ছুটে যান। সোমবার সকালে জেলা পুলিশ লাইনসে শ্রদ্ধা নিবেদনের পর তার মরদেহ নেয়া হবে নিজ গ্রামের বাড়ি যশোরের বাঘারপাড়ার পুকুরিয়া গ্রামে।
তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, দাঁড়িয়ে থাকা বাঁশ বোঝাই ট্রাকে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

office@ukantho.com


Photo

কোটচাঁদপুর সরকারি খন্দকার মোশাররফ হোসেন কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মামুন হোসেন, কোটচাঁদপুর প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুর সরকারি খন্দকার...

Photo

ঝিনাইদহকে শান্ত ও মাদকমুক্ত জনপদ গড়ার প্রত্যয় নবাগত পুলিশ সুপারের

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে কর্মরত সাংবাদিকদের সঙ্গে...

Photo

সর্বনিম্ন তাপমাত্রায় নাজেহাল যশোরের মানুষ

এফএনএস: যশোরে টানা দ্বিতীয় দিনের মতো দেশের সর্বনিম্নতাপমাত্রা রেকর্ড...

Photo

নোয়াখালীতে পুকুরে জাল ফেলে তোলা হয় দুই ভাইয়ের লাশ

এফএনএস: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে ইব্রাহিম...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত