মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

চট্টগ্রামে মাহিন হত্যা মামলায় আসামি তাজুল গ্রেপ্তার

উচ্চকন্ঠ   29-Aug-2025   51

Photo

এফএনএস: চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগরে আলোচিত কিশোর মাহিন হত্যা মামলার আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোরে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের আত্মীয়ের বাড়ি থেকে আসামি মো. তাজুল ইসলামকে (৪০) আটক করা হয়। তাজুল ইসলাম কাঞ্চননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড দক্ষিণ কাঞ্চননগর গ্রামের মৃত বদিউল আলমের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে গ্রেপ্তার হওয়া তিন আসামি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। তাদের জবানবন্দিতে তাজুল ইসলামের নাম উঠে আসে। এরপর দফায় দফায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ফটিকছড়ি থানার ওসি নূর আহমেদ বলেন, চলমান অভিযানের অংশ হিসেবে তাজুল ইসলামকে তার আত্মীয়ের বাড়িতে লুকিয়ে থাকা অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে তিন আসামির জবানবন্দিতে তার সম্পৃক্ততার কথা উঠে এসেছে। তদন্তেও মিল পাওয়া গেছে। তিনি আরও জানান, এ পর্যন্ত মাহিন হত্যাকান্ডের ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উল্লেখ্য, মাহিন হত্যা মামলায় ৪ জন আসামি গ্রেপ্তার হলেও এখনো মামলার প্রধান আসামি মাস্টার নাজিম ও তৈয়বসহ আরও কয়েকজন পলাতক রয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ।

office@ukantho.com


Photo

কুয়েটের মেধাবী শিক্ষার্থী ঝিনাইদহের আসিফ আকবরকে সংবর্ধনা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়...

Photo

ফ্যাসিবাদ বিরোধী নেতাদের কিলিং মিশন শুরু করেছে আ’লীগ ও ভারত: রাশেদ খান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান...

Photo

ভাতিজার সঙ্গে গৃহবধূ নিখোঁজ: মায়ের জন্য কান্নায় ভাসছে ৫ বছরের শিশুকন্যা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুর...

Photo

কালীগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা, দোয়া ও খাবার বিতরন

মনজুরুল আহসান লিতু , নিজস্ব প্রতিবেদক : ঝিনাইদহের কালীগঞ্জে সাবেক রাষ্ট্রপতি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত