বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

নারায়ণগঞ্জে পানিতে ডুবে সহোদর ২ শিশুর মৃত্যু

উচ্চকন্ঠ   04-Jun-2026   49

Photo

এফএনএস: নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরে গোসল করতে নেমে ২ ভাইয়ের করুণ মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- রূপগঞ্জের কাঞ্চন এলাকার ব্যবসায়ী আবু সিদ্দিকের ছেলে আকিবুল (১১) ও তার ছোট ভাই সাফওয়ান (৭)। আকিবুল স্থানীয় একটি হেফজ মাদরাসার ছাত্র ও সাফওয়ান স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্র ছিলেন। হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, ২টি শিশু ঈদ উপলক্ষে তার নানা তাজুলের বাড়িতে বেড়াতে আসেন। ঘটনার সময় দুপুর ১২টার দিকে ২ ভাই একত্রে নানার পুকুরে গোসল করতে যায়। এই সময় এক ভাই তলিয়ে গেলে অন্য ভাই তুলতে যায়। এতে দুই ভাই একত্রে পানিতে ডুবে যায়। খবর পেয়ে স্বজনরা উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

office@ukantho.com


Photo

রাঙামাটিতে আবাসিক হোটেল থেকে পর্যটক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

এফএনএস: রাঙামাটিতে আবাসিক হোটেল থেকে মুন্না আক্তার নামে এক পর্যটক...

Photo

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফর রাবার বুলেটে বাংলাদেশী যুবক আহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফর...

Photo

সংস্কার চিরস্থায়ী কোনো বন্দোবস্ত নয়, যে বছরের পর বছর করে যাবেন: রিজভী

এফএনএস: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংস্কার...

Photo

ভারতের সাথে আ’লীগের ১০টি গোপন চুক্তি হয়েছিলো: নড়াইলে মুফতি রেজাউল করিম

কাজী আতিকুর রহমান, জেলা প্রতিনিধি, নড়াইল: ইসলামী আন্দোলন বাংলাদেশের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত