বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ ৪২ ডিগ্রি তাপমাত্রা

উচ্চকন্ঠ   10-May-2025   56

Photo

এফএনএস: তীব্র তাপে পুড়ছে দেশের বিভিন্ন অঞ্চল। তাপপ্রবাহে জনজীবনে হাঁসফাঁস অবস্থা বিরাজ করছে। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪২ ডিগ্রি সেলসিয়াস। সিলেট, সুনামগঞ্জসহ আশেপাশের এলাকা ছাড়া অনেক এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এই তাপপ্রবাহ আরও একদিন অব্যাহত থাকতে পারে। এর আগে, গত শুক্রবার দেশে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। শীনবার তা আরও বেড়ে ৪২ ডিগ্রিতে ওঠে। অন্যদিকে গত শুক্রবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এদিকে ঢাকা ও চুয়াডাঙ্গা ছাড়াও দেশে বেশকিছু জেলার তাপমাত্রা শনিবার ৪০ ডিগ্রিতে ওঠে। এরমধ্যে যশোরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ২, রাজশাহীতে ৪০ দশমিক ৭, মানিকগঞ্জের আরিচায় ৪০, ফরিদপুরে ৪০ এবং টাঙ্গাইলে ৪০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, শনিবার দেশের অনেক অঞ্চলের তাপমাত্রাই ৪০ ডিগ্রির ওপরে ছিল। এই তাপমাত্রা অনেক এলাকায় অব্যাহত থাকতে পারে। তবে কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে। এর মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

office@ukantho.com


Photo

চাঁদপুরে যুবককে কুপিয়ে হত্যাচেষ্টা

এফএনএস: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার একলাছপুর ইউনিয়নের চরকাশিম গ্রামে...

Photo

পিআইসিকে জিম্মি করে সড়ক নির্মাণে সাবেক চেয়ারম্যানের অনিয়ম-দুর্নীতি

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাকিমপুর...

Photo

কালীগঞ্জের ২ ইউপি চেয়ারম্যান যোগ দিলেন গ্রাম আদালত সক্রিয়করণের সম্মেলনে

হুমায়ুন কবির, কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি: গ্রাম আদালত সক্রিয়করণের...

Photo

নরসিংদীতে শিশুকে কুপিয়ে হত্যা, মা পলাতক

এফএনএস: নরসিংদীর রায়পুরায় ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক নারীর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত