সোমবার | ২ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

রাজধানীতে দেবরের ছুরিকাঘাতে ভাবী নিহত

উচ্চকন্ঠ   06-Apr-2025   65

Photo

এফএনএস: রাজধানীর কমলাপুরে দেবরের ছুরিকাঘাতে ভাবীর মৃত্যু হয়েছে। নিহতের নাম আয়শা খানম মনি (৪৫)। তিনি ২ সন্তানের জননী। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় আয়শা খানম মনিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসক দুপুর সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন। নিহতের ছোট দেবর মো. আবু জাফর জানান, দক্ষিণ কমলাপুর কবরস্থান গলির ১৭১/৩ নম্বর তাদের নিজেরদের বাড়ি। তারা ৩ ভাই। তিনি ও তার ছোট ভাই পরিবার নিয়ে ওই বাড়িতে থাকেন। আর তার বড় ভাই, ভাবী আয়শা খানম মনি ও তাদের দুই সন্তান থাকেন পাশের একটি বাড়িতে। সকালে সেই বাড়ি থেকে শাশুড়িকে দেখতে আসছিলেন আয়শা। এ সময় বাড়ির সামনেই মেজ দেবর মাসুদ হাওলাদার (৪৭) তাকে হঠাৎ ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে। এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়লে মাসুদ দৌড়ে পালিয়ে যায়। নিহতের স্বজনরা দাবি করেন, মাসুদ মানসিক ভারসাম্যহীন। এরআগেও এলাকায় কয়েকজনকে মারধর করেছেন। তবে ভাবী আয়শা খানমের সঙ্গে তার কোনো দ্ব›দ্ব ছিল না। তবে মাসুদের স্ত্রীর সঙ্গে কারো কোনো কথা কাটাকাটি বা ঝগড়া হলে তাকেই টার্গেট করত মাসুদ। এর বাইরে কোনো কারণ রয়েছে কি না সেটি জানাতে পারেনি কেউ। জানা যায়, নিহতের স্বামী নাসির উদ্দিন মামুন একটি ব্যাংকে পিয়ন পদে চাকরি করেন। তার মেয়ে মিথিলা (২২) সিদ্ধেশ্বরী গার্লস কলেজে অনার্স ৩য় বর্ষে আর ছেলে মাহদি হাসান মাফি (১৯) বিএএফ শাহিন কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র। চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি মতিঝিল থানায় অবগত করা হয়েছে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে নারীকে গাছে বেঁধে নির্যাতন, ঘটনার নেপথ্যে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে...

Photo

নড়াইলে বালতির পানিতে ডুবে শিশু ও নারকেল গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল সদরের জঙ্গলগ্রামে টিউবওয়েলে...

Photo

দলের অনুমতি ছাড়া সরকারি দফতরে আন্দোলন বিএনপি সমর্থন করে না: রিজভী

এফএসএস: নিজেদের ফায়দা আদায়ের জন্য ইনকাম ট্যাক্সে বিএনপির নাম ভাঙিয়ে...

Photo

রাজনৈতিক দল নিষিদ্ধ করা সমস্যার সমাধান নয়: গয়েশ্বর

এফএনএস: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, রাজনৈতিক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত